শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২০

সিরিয়ায় অস্ত্র সরবরাহের বিপক্ষে কথা বললেন লন্ডনের মেয়র বরিস জনসন

সিরিয়ায় অস্ত্র সরবরাহের বিপক্ষে কথা বললেন লন্ডনের মেয়র বরিস জনসন

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অস্ত্র ক্ষ্যাপা সন্ত্রাসীদের হাতে পড়ার বিরাট সম্ভাবনা রয়েছে যা হিতে বিপরীত হবে। আর তাই সিরিয়ায় তৎপর বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের কাছে অস্ত্র দেয়ার বিরোধিতা করেছেন লন্ডনের মেয়র বরিস জনসন।

বরিস আরো বলেছেন, সিরিয়ার সরকারকে শত্রু বিবেচনা করে বিদ্রোহীদের কাছে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং আল-কায়েদার হাতে অস্ত্র পড়লে তার তাৎক্ষণিক বিপদ কি হতে পারে তা ভেবে দেখা উচিত।

একইসঙ্গে তিনি বলেছেন, “এখন সময় হচ্ছে পরিপূর্ণ যুদ্ধবিরতির এবং পাগলামি বন্ধ করার। এখন আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, তুরস্ক, সৌদি আরব ও ইরানসহ সব দেশের উচিত আলোচনায় বসে সিরিয়ার চলমান সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করা। এদিকে, আমেরিকার আলাস্কা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর সারাহ প্যালিনও সিরিয়ার বিদ্রোহীদের কাছে অস্ত্র দেয়ার বিষয়ে প্রেসিডেন্ট ওবামার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি সম্প্রতি ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশনের এক বৈঠকে বলেছেন, “যতক্ষণ আমরা একজন ভালো কমান্ডার ইন চিফ না পাচ্ছি ততক্ষণ আল্লাহ তুমি আমাদেরকে তার হাত থেকে বাঁচাও।

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026