বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৮

ফাঁসি থামাতে শেখ হাসিনাকে চিঠি লিখেছিলেন ইমরান

ফাঁসি থামাতে শেখ হাসিনাকে চিঠি লিখেছিলেন ইমরান

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ক্ষমা করে দিয়ে তাদের ফাঁসি স্থগিতের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান।

গত ২২শে নভেম্বর রোববার তাদের ফাঁসি কার্যকর করা হয়। এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় পাকিস্তানে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্বেগ জানানো হয়। কিন্তু তার আগেই ২১শে নভেম্বর প্রধানমন্ত্রী বরাবরে ওই চিঠি লেখেন ইমরান খান। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন, ডেইলি টাইমস।

এতে বলা হয়, ওই চিঠিতে ইমরান খান লিখেছেন যদি এই ফাঁসি বন্ধ করা হয় তাহলে তা শুধু এই অঞ্চলের বৃহত্তর স্বার্থের জন্যই ভাল হবে না, পাশাপাশি তা বিশ্বের শান্তি ও ন্যায়বিচারের জন্য ভাল হবে। ওই চিঠিতে, যুদ্ধাপরাধের সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলি আহসান মুহাম্মদ মুজাহিদের সংশ্লিষ্টতার প্রমাণ সরবরাহ করতে বলা হয় বাংলাদেশকে।

সেখানে আরও বলা হয়েছে, শান্তিকে অগ্রাধিকার দিতে পাকিস্তান ও বাংলাদেশের উচিত একসঙ্গে কাজ করা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026