বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০২

বিশেষ সম্পর্ক ছিল একতা কাপূর-সুশান্তের মধ্যে

বিশেষ সম্পর্ক ছিল একতা কাপূর-সুশান্তের মধ্যে

বিনোদন ডেস্ক: হিন্দি টেলি সিরিয়ালের কুইন কে বলুন তো? পরপর অনেক জনপ্রিয় সিরিয়ালের অভিনেত্রীর নাম আপনি বলতেই পারেন। কিন্তু তাঁরা যাঁর ব্রেন চাইল্ড তিনিই তো আসল রানি। তিনি একতা কাপূর।

জিতেন্দ্র কন্যার কেরিয়ার নিয়ে ইন্ডাস্ট্রিতে ভাল-খারাপ দু’রকম মন্তব্যই চালু রয়েছে। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন?

না! ব্যক্তি একতা কপূরকে নিয়ে বিশেষ জলঘোলা হয়নি। তবে এ বার সেই একতার সঙ্গেই নাম জড়ালো সুশান্ত সিংহ রাজপুতের। শোনা যাচ্ছে, একতার সঙ্গে বিশেষ সম্পর্ক ছিল সুশান্তের। এমনকি তাঁরা একসঙ্গেই থাকতেন!

সুশান্তের কেরিয়ার শুরু হয় টেলিভিশনের হাত ধরে। কিন্তু ২০১১-এর অক্টোবরে ছোটপর্দার জনপ্রিয় সিরিয়াল পবিত্র রিস্তা ছেড়ে বেরিয়ে আসেন তিনি। তাঁর হাতে তখন অভিষেক কপূরের কাই পো চে‘র অফার। সম্পর্কের ভাঙন নাকি তখন থেকেই শুরু। এক ছাদের তলায় থাকা প্রেমের সম্পর্ক বদলে যায় ঠাণ্ডা যুদ্ধে। বিভিন্ন পার্টিতেও নাকি একে অপরকে এড়িয়ে চলতেন।

তবে সম্প্রতি নাকি ফের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। জানা গিয়েছে, একটি পার্টিতে ফের নাকি একতার সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন সুশান্ত। আর একতাও ফের সুশান্তকে নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছেন।

একতা-সুশান্ত জুটি কি ফের ফিরবে? সে উত্তর যদিও দেবে সময়। তবে আপাতত তাঁদের সম্পর্কের জল্পনাই শোনা যাচ্ছে বি-টাউনের অন্দরে। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কেউই মুখ খোলেননি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026