বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৮

ধোঁয়াশার কারণে ২১০০ কারখানা বন্ধ চীনে

ধোঁয়াশার কারণে ২১০০ কারখানা বন্ধ চীনে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চীনে ধোঁয়াশার কারণে দুই হাজারের বেশি কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবেচিত নিরাপদ মাত্রার চেয়ে ২৪ গুণ বেশি ধোঁয়াশা থাকায় আজ মঙ্গলবার চীন এ আদেশ দিল। ধরিত্রীকে রক্ষা করার দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে এখন বিশ্ব জলবায়ু সম্মেলন চলছে। এ সময় ধোঁয়াশার কারণে চীন এমন সিদ্ধান্তের কথা জানাল।

এএফপির খবরে জানানো হয়, বেইজিংয় এখন ধূসর ঘন ধোঁয়াশার আচ্ছাদনে ঢাকা। ধোঁয়াশার মধ্যে থাকা ক্ষতিকর আণবীক্ষণিক কণা, যা ফুসফুসের গভীরে প্রবেশ করছে, এর বৃদ্ধি প্রতি ঘনমিটারে ৫৯৮ মাইক্রোগ্রামে পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ক্ষতিকর এই কণার সহনীয় মাত্রা হচ্ছে প্রতি বর্গমিটারে সর্বোচ্চ ২৫ মাইক্রোগ্রাম। বেইজিং থেকে ১০০ কিলোমিটার দূরের একটি প্রাদেশিক রাজধানী শহর জিনানে এই ক্ষতিকর কণার মাত্রা ৪০০ মাইক্রোগ্রামের বেশি।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে জানানো হয়, অত্যন্ত দূষণের কারণে বেইজিং ২ হাজার ১০০ কারখানা বন্ধের আদেশ দিয়েছে। খবরে বলা হয়, লোকজনকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বেইজিং ও সাংহাই থেকে বিভিন্ন গন্তব্যে ৩০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটের বেশির ভাগেরই শানজি শহরে যাওয়ার কথা ছিল। চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদনকারী ওই প্রাদেশিক নগরে খুব বেশি মাত্রায় বায়ুদূষণ রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026