রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৪

ব্রিটেনকে অনুসরণ করে সিরিয়ায় সামরিক অভিযান চালাবে জার্মানি

ব্রিটেনকে অনুসরণ করে সিরিয়ায় সামরিক অভিযান চালাবে জার্মানি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অনুমোদন পেল জার্মানি। ব্রিটেনের পরপরই এবার দেশটির পার্লামেন্ট এ অনুমোদন দেয় শুক্রবার। খবর আল জাজিরার।

জার্মানি সিরিয়ায় ৬টি টর্নেডো জেট বিমান পাঠাবে বলে ঘোষণা দিয়েছে। পাশাপাশি আইএস বিরোধী অভিযানে অংশ নেয়া অন্য দেশগুলোকে জ্বালানি তেল সরবরাহ করবে বার্লিন। আইএস বিরোধী অভিযানে জার্মানি ১ হাজার ২০০ সেনাবাহিনী নিয়োগ দিবে।

আল জাজিরার খবরে বলা হয়, পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে এ অনুমোদন মেলে। প্রস্তাবটির পক্ষে ৪৪৫টি ও বিপক্ষে ১৪৬টি ভোট পড়ে। তাছাড়া ৭ জন সংসদ সদস্য ভোটদানে বিরত থাকেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল অনেক দিন ধরেই সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে অংশ নিতে চাচ্ছিলেন। কিন্তু পার্লামেন্টে অনুমতি না পাওয়ায় যোগদান করা সম্ভব হয়নি। তবে এবার সেই অনুমোদন মিলেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026