শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর একটি বাস স্টেশনে বোমা বিস্ফোরণে দুই নারীসহ চার জন আহত হয়েছে। পুলিশ এ ঘটনা খতিয়ে দেখছে।
পুলিশ বলেছে, বোমাটি ঘরে তৈরি ছিল। আহতদের মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য একটি সূত্র জানিয়েছে, পুলিশ এ ঘটনাকে নাশকতা হিসেবে ধরে তদন্ত শুরু করছে।
খবরে বলা হয়েছে, নগরীর কেন্দ্রস্থলে পোরোভকা সড়কের বাস স্টেশনে বোমার বিস্ফোরণ ঘটেছে। সেখানে অপেক্ষমাণ এক দল মানুষকে লক্ষ্য করে বোমাটি ছোঁড়া হয়। মস্কো পুলিশের মুখপাত্র এ ঘটনা নিশ্চিত করেছেন।