শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৫

প্রাইমারি স্কুলগুলোতে আসন স্বল্পতা বাড়ছে লন্ডনে

প্রাইমারি স্কুলগুলোতে আসন স্বল্পতা বাড়ছে লন্ডনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পুরো ব্রিটেন জুড়ে প্রাইমারি স্কুলগুলোতে ক্রমান্বয়ে আসন স্বল্পতা বাড়ছে। এতে স্কুলে ভর্তি বিড়ম্বনা নিয়ে ভুগছেন অভিভাবকরা।

নর্থ লন্ডনের ওয়েস্টন পার্ক প্রাইমারি স্কুলে গত সেপ্টেম্বরে ৩০টি সিটের জন্য ৩শ ৩৯জন শিশু আবেদন করেন। এর মধ্যে সিবলিং প্রায়োরিটি দিয়ে মাত্র ৬টি সিটের জন্য নতুন স্টুডেন্ট নেয়া হয়। এ স্কুলের উপর নির্ভর করে যারা অত্র এলাকায় যে সব অভিভাবক বাড়ি কিনেছিলেন তাদেরকে বিষয়টি আহত করেছে।

ওয়েস্টন পার্ক প্রাইমারি স্কুলে অপেন ডেতে শতশত পরিবার তাদের শিশুদের নিয়ে হাজির হয়েছিলেন। কিন্তু সীমানা প্রাচীরের কারণে অনেকেই ব্যর্থ হয়ে ফিরে আসেন। অনেক স্কুলে ভর্তির ক্ষেত্রে স্কুল গেইট থেকে অন্তত ৩শ মিটারের ভেতরে বসবাস কোরতে হবে শিক্ষার্থীদের। এ কারণে শুধু ভালো বাড়ি নয় বাড়ির প্রায় ৩শ মিটারের ভেতরে ভালো স্কুল আছে কি না সে বিষয়টি নিয়েও ভাবতে হচ্ছে অভিভাবকদের।

বৃটেনের বেশিরভাগ প্রাইমারি স্কুলের প্রায় ৩শ মিটারের ভেতরের বাসিন্দাদের স্কুলে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হয়। কিন্তু ওয়েস্টন পার্ক স্কুলের প্রায় ১শ ২০ মিটার এলাকার ভেতরে ঘর থাকার পরেও অনেকে স্কুলে সীট পেতে ব্যর্থ হয়েছেন। এ নিয়মের কারণে বাড়ি কেনার আগে বাড়ির কাছে একটি স্কুল আছে কি না তা ভালো করে দেখে নিতে ফাইন্ড স্কুল ওয়েব সাইট অভিভাবকদের সহযোগিতা করে যাচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026