বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫২

আসছে মহাসুনামি, মরবে ৪ কোটি মানুষ

আসছে মহাসুনামি, মরবে ৪ কোটি মানুষ

নিউজ ডেস্ক: হুঁশিয়ারি। তীব্র ভূমিকম্পে সৃষ্ট প্রবল জলোচ্ছাসের কারণে পৃথিবীতে ঘটতে চলেছে মহাপ্রলয়! এমন ভবিদ্বাণী করেছেন ইরানি বংশোদ্ভূত মার্কিন পরমাণু বিজ্ঞানী ড. মেহরান খোশে।

মেহরান খোশের দাবি, বিশ্বের বিভিন্ন অঞ্চলে ৬ থেকে ৮ মাত্রার যেসব ভূমিকম্প হচ্ছে, তা মহাভূমিকম্পের পূর্বাভাস। এসব ভূমিকম্পের মধ্যে রয়েছে অবিনাশী ভূমিকম্পের অশনিসংকেত। আগামী বছরের সেপ্টম্বর মাসের মধ্যে যেকোনো সময় বিধ্বংসী ভূমিকম্প হতে পারে বিশ্বে, যা সব কিছু তছনছ করে দিতে পারে।

ড. খোশের ভবিদ্বাণী অনুযায়ী মহাসুনামির হওয়ার আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকায়। আর তা যদি সত্যি ঘটে যায়, তাহলে এই দুই মহাদেশ ল-ভ- হয়ে যাবে। গুঁড়িয়ে যাবে আকাশচুম্বি অট্টালিকা, তলিয়ে যাবে বিশাল জনপদ। প্রবল জলোচ্ছাসে তলিয়ে এবং ভূগর্ভে চাপা পড়ে মরবে এসব অঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েক লাখ মানুষ ‘মহাভূমিকম্প থেকে বাঁচা’ নামে একটি প্রশিক্ষণ মহড়ায় অংশ নেয়। এতে শেখানো হয়, বড় ধরনের ভূমিকম্প হলে কীভাবে উদ্ধারকাজ চালাতে হবে। এই মহড়ায় হাজির হয়ে পরমাণু বিজ্ঞানী খোশে তার ভবিদ্বাণী করে আমেরিকাবাসীকে সতর্ক করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026