আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্যারিস ও ক্যালিফোর্নিয়া হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলিম আমেরিকান ও মসজিদের ওপর হামলা তিনগুণ বা ৩০০ শতাংশ বেড়েছে। এক মাসের মধ্যেই কয়েক ডজন হামলার ঘটনার ঘটেছে। এ খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
ইসলাম-বিদ্বেষী অপরাধের মধ্যে হিজাব পরিহিতা শিক্ষার্থীদের ওপর হামলা, মসজিদে আগুণ দেয়া ও ভাঙচুর, মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানে গুলি ছোড়া ও হত্যার হুমকি উল্লেখযোগ্য। ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও নাগরিক অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো আগেই মুসলিম-বিদ্বেষী হামলা বৃদ্ধির ব্যাপারে সতর্ক করে দিয়েছিল।
তবে রাজনীতিবিদদের মুসলিম-বিরোধী বক্তব্যের মাঝে এ প্রথমবার এ নিয়ে গবেষণালব্ধ ফলাফল পাওয়া গেল।