বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮

বিমানের ইঞ্জিন কেড়ে নিল বিমানকর্মীর জীবন

বিমানের ইঞ্জিন কেড়ে নিল বিমানকর্মীর জীবন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতে বিমানের চলন্ত ইঞ্জিনে ঢুকে প্রাণ হারিয়েছেন রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার প্রকৌশলী রবি সুব্রামনিয়াম। গত বুধবার এ ঘটনা ঘটেছে বলে এয়ার ইন্ডিয়ার বরাতে জানিয়েছে বিবিসি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে যথাযথ কর্তৃপক্ষ।

বুধবার রাতে মুম্বাইয়ের ছত্রাপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে ওই দুর্ঘটনা ঘটে। এয়ার ইন্ডিয়ার জেট ফ্লাইট এআই ৬১৯ মুম্বাই থেকে হায়দ্রাবাদ রওনার প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। ওড়ার আগে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চলছিল। বিমানটি রানওয়ে ধরে ছুটে যাওয়ার মিনিট মাত্র চারেক বাকি।

বিমানের ডান দিকে নাকের কাছে দাঁড়িয়ে তদারকি করছিলেন গ্রাউন্ড প্রকৌশলী সুব্রামনিয়াম (৫৬)। অকস্মাৎ বাতাসের টানে চলন্ত ইঞ্জিনের মধ্যে ঢুকে যান তিনি। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। তবে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এটি নিছকই এক দুর্ঘটনা এবং তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন।

এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বিনী লোহানি ঘটনাটিকে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা বলে বর্ণনা করেছেন। তবে ঠিক কী ঘটেছিল তা শেষ খবর পাওয়া পর্যন্ত পরিষ্কার হয়নি। ঘটনার তদন্ত করা হচ্ছে জানিয়ে লোহানি বলেন, শোচনীয় এ ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত ও মর্মাহত।”নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

তবে এয়ার ইন্ডিয়ার এক গোপন সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বিমানের কো পাইলট ও প্রকৌশলীর মধ্যে ভুল বুঝাবুঝির কারণেই ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটেছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য বিমানের ওই কোপাইলট, পাইলট ও সিনিয়ন ক্যাপ্টেনকে ডেকে পাঠিয়েছে ওই দুর্ঘটনার ওপর গঠিত তদন্ত কমিটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026