শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯

ওয়েলসে বাংলাদেশী-বৃটিশ পরিবারের সঙ্গে বর্ণবাদী আচরণের দায়ে দুই শ্বেতাঙ্গ ভাইয়ের সাজা

ওয়েলসে বাংলাদেশী-বৃটিশ পরিবারের সঙ্গে বর্ণবাদী আচরণের দায়ে দুই শ্বেতাঙ্গ ভাইয়ের সাজা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটেনের ওয়েলসে এক বাংলাদেশী পরিবারের সঙ্গে বর্ণবাদী আচরণ, হেনস্থা, হুমকি ও জিনিসপত্র ছুড়ে তাদের বাড়ি ছাড়তে বাধ্য করায় দুই ভাইকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই দুই ভাই একটি বর্ণবাদী গোষ্ঠির অংশ। স্থানীয় পত্রিকা সাউথ ওয়েলস ইভেনিং পোস্ট এ খবর দিয়েছে।

ওয়েলসের এক বিচারক নিজের পর্যবেক্ষণে বলেন, এখানে যারা বাস করতে চায়, তাদের স্বাগত জানানোর এক ঐতিহ্য রয়েছে ওয়েলসের। তাই স্থানীয় সম্প্রদায়ের জন্য লুক হার্পার ও জেক ক্রিস্টোফার ভাতৃদ্বয় লজ্জা বয়ে এনেছে।

সোয়ানসি ক্রাউন কোর্টের শুনানিতে বলা হয়েছে, সোয়ানসির কিছু লোকের দ্বারা ওই বাংলাদেশী-বৃটিশ পরিবারটি ক্রমাগত হেনস্থার মুখোমুখি হচ্ছিল। বার্মিংহ্যাম থেকে তারা সোয়ানসিতে পাড়ি জমানোর পর থেকেই তাদের সঙ্গে এমনটা শুরু হয়। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে অন্যত্র চলে যান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026