শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৫

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন বৃটেনজুড়ে পুলিশের অস্ত্র ব্যবহারের আইনী ক্ষমতা রিভিউ‘র নির্দেশ দিলেন

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন বৃটেনজুড়ে পুলিশের অস্ত্র ব্যবহারের আইনী ক্ষমতা রিভিউ‘র নির্দেশ দিলেন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক:  ইংল্যান্ড এন্ড ওয়েলসে প্রায় ১শ ৩০ হাজার পুলিশ অফিসারের মধ্যে অস্ত্র ব্যবহারের জন্য মাত্র ৬ হাজার প্রশিক্ষিত অফিসার রয়েছেন। গত ১৩ নভেম্বর প্যারিস হামলার পর এ সংখ্যাকে দ্বিগুন করার ঘোষণা দিয়েছে সরকার।

এরইমধ্যে ইংল্যান্ড এবং ওয়েলসে পুলিশের অস্ত্র ব্যবহারের প্রচলিত আইনের রিভিউ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন। গত সপ্তাহে নর্থ লন্ডনের উডগ্রীনে জ্যারমেইন ব্যাকার নামে এক ব্যক্তিকে গুলি কোরে হত্যার দায়ে এক সশস্ত্র পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে দ্যা ইন্ডিপেনডেন্ট পুলিশ কমপ্লায়েন্টস কমিশন।

আর তাই  প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন এর এই নির্দেশ মূলত এ রিভিউর মাধ্যমে মূলত একজন সশস্ত্র পুলিশ অফিসারকে মুহুর্তের মধ্যেই গুলি করার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রচলিত আইন বা নিয়ম পর্যাপ্ত সহযোগিতা কোরে কি না সে বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করা হবে। যদিও লেবার পার্টি সতর্ক করে বলেছে এ ধরনের স্পর্শকাতর বিষয় কমিউনিটির সঙ্গে পুলিশের সুসম্পর্ক বিনষ্টের কারণ হতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026