মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

ভারতে হ্যান্ডসাম নায়ক কম

ভারতে হ্যান্ডসাম নায়ক কম

বিনোদন ডেস্ক: ভারতে হ্যান্ডসাম নায়কের সংখ্যা কম বলে মন্তব্য করেছেন অভিনেত্রী সোহা আলী খান। এক ফ্যাশন ইভেন্টে তারকা সালমান খানের ৫০তম জন্মদিন নিয়ে বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

সোহা বলেন, আমি সালমান খানের ছবি দেখতে খুব পছন্দ করি। বড় হওয়ার পর তাঁর ম্যানে পেয়ার কেয়া ছবিটি প্রথম দেখি। ওই ছবি দেখে মনে হয়েছে তিনি ভারতের সব থেকে হ্যান্ডসাম নায়ক। আজ এত বছর পরেও তিনি সেই আগের মতোই হ্যান্ডসাম আছেন এবং আমি মনে করি তিনি সবার থেকে আলাদা। তাঁর মতো হ্যান্ডসাম অভিনেতা আমাদের দেশে কম আছে।

সোহা বলেন, সানি দেওলকে ঘায়েল ওয়ান্স এগেইন ছবিতে দারুণ লেগেছে। নিজের ভাই সাইফকেও তিনি রেখেছেন হ্যান্ডসাম নায়কের তালিকায়। সাইফ সম্পর্কে তিনি বলেন, ভাইয়াও হ্যান্ডসাম নায়কদের একজন।

বিশাল ভার্দাজের ওমকারা ছবিতে তাঁর লাঙদা তেয়াগী চরিত্রটি আমার সবচেয়ে প্রিয়। তিনি জানান, রানগুন নামে একটি ছবিতে ভার্দাজের সঙ্গে আবারও কাজ শুরু করেছেন সাইফ। তাঁদের পরিবারের জন্য এ এক বিরাট আনন্দের সংবাদ। ছবিটিতে আরও অভিনয় করছেন শহীদ কাপর এবং কঙ্গনা রানৌত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026