শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জানাতে নাগরিকদের সরাসরি এসএমএস বা ই-মেইল করবেন ভারতের প্রধানমন্ত্রী

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জানাতে নাগরিকদের সরাসরি এসএমএস বা ই-মেইল করবেন ভারতের প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ই-স্যামপার্কে যাতে সাধারণ ভারতীয়রাও যুক্ত হয়ে সরকারি বিভিন্ন তথ্য জানতে পারেন সে জন্য একটি পোর্টাল তৈরি করা হচ্ছে। যেখানে সাইন ইন করে প্রবেশ করতে হবে ভারতীয়দের। তবে এবার রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় জানাতে ভারতীয় নাগরিকদের সরাসরি এসএমএস বা ই-মেইল করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বছর ঘোষণা করা ভারতের ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগে ই-স্যামপার্ক নামের নতুন এই প্রকল্প যুক্ত করা হয়। এই উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে মূলত যুক্ত থাকবেন ভারতের সরকারি কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশার মানুষদেরও অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে। তবে নতুন করে নেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেশের মানুষকে জানাতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ইনফরমেশন সার্ভিস।

এর আগে ভারতের সাধারণ মানুষের কাছ থেকে দেশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সরাসরি জানতে নরেন্দ্র মোদী নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে দেশটির প্রধানমন্ত্রীর অফিস।

জানা গেছে, ন্যাশনাল ইনফরমেশন সার্ভিসের দেয়া সরকারি কর্মকর্তাদের ৮০ লাখ ই-মেইল অ্যাকাউন্ট ও এক কোটি মোবাইল নম্বর ই-স্যামপার্কের ডাটাবেইজে যুক্ত করা হয়েছে। তবে ই-স্যামপার্কের ডাটাবেইজে যুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ও অন্যান্য মন্ত্রণালয় থেকে ৪২ কোটি মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাকাউন্ট পাঠানো হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026