বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৭

পুরুষাঙ্গ ছাড়াই ১০০ বার সেক্স: বাস্তব এক কাহিনী (ভিডিও)

পুরুষাঙ্গ ছাড়াই ১০০ বার সেক্স: বাস্তব এক কাহিনী (ভিডিও)

নিউজ ডেস্ক: অবিশ্বাস্য হলেও সত্য ঘটনা! ব্যাপারটা আর শুধুই পরিহাস রইলো কই?

যা দেখা যাচ্ছে, পরিহাসকেও এক হাত নিলেন ব্রিটিশ এই যুবক৷ নিয়তির ফেরে পুরুষাঙ্গ ছাড়াই জন্মালেন ঠিকই কিন্তু তুখোড় রতিক্রীড়ায় তৃপ্ত করলেন পাক্কা ১০০ জন মহিলাকে! এবং তাঁরা কেউ বুঝতেও পারলেন না যে, শয্যাসঙ্গীটির যৌনাঙ্গ নেই!

অ্যান্ড্রু ওয়ার্ডলের শারীরিক সমস্যাটাই আসলে ছিলো অত্যন্ত জটিল৷ এক্সসট্রফি নামের এক অসুখ নিয়ে জন্মেছিলেন তিনি৷ এই অসুখে ব্লাডারটা শরীরের ভিতরে না থেকে রয়ে যায় বাইরেই! ফলে সমস্যা দেখা দেয় জলবিয়োগের সময়ে৷

অতএব, অস্ত্রোপচার করে ব্যাপারটাকে ঠিক করানো ছাড়া অ্যান্ড্রুর মা-বাবার কাছে অন্য কোনও পথ ছিল না৷ কিন্তু, তাতে হল কী, যৌনাঙ্গ আর বাড়ল না অ্যান্ড্রুর!

এবং, তার পথ ধরেই খুব স্বাভাবিক ভাবে অ্যান্ড্রুর জীবনে এলো অমোঘ এক সমস্যা- সত্যি কথাটা বললেই শয্যাসঙ্গিনী হারানোর ভয়! এমনকী, একবার সত্যি কথাটা বলে দেওয়ার পরে পুরনো প্রেমও ভেঙে যায় তাঁর জীবনে৷ যাওয়ার আগে মুখে একটা জোরদার ঘুঁষিও মেরে যান সেই মহিলা!

তার পর থেকে আর অ্যান্ড্রু নিজের শারীরিক সমস্যার কথা কাউকে বলতেন না৷ ব্যাপারটা লুকিয়ে রেখেই বিছানায় যেতেন৷কিন্তু, শয্যাসঙ্গিনীরা কেন টের পেতেন না অ্যান্ড্রুর এই অক্ষমতা?

আমি একটা ব্যাপারে খুব কনফিডেন্ট৷ বরাবরই৷ ঠিক কতটা এগোতে হবে আমায় বিছানায়৷ তাই সেই ভাবে হিসেব করেই সেক্স করতাম এবং আমার আগেই অর্গ্যাজমে পৌঁছে যেতেন শয্যাসঙ্গিনীরা৷ তার পরে আর আমাকে নিয়ে তাঁরা মাথা ঘামাতেন না বলছেন অ্যান্ড্রু৷

এবং স্বীকার করেছেন আরও একটা কথা৷ বিছানায় যাওয়ার আগে সব সময়েই কড়া কোনও যৌন উদ্দীপক মাদক তিনি নিজেও খেতেন সঙ্গিনীকেও খাওয়াতেন৷ ফলে খুঁটিয়ে একে অপরকে উপভোগ করার ব্যাপারটাই আর থাকত না!

বন্ধুরা জানাচ্ছেন, অ্যান্ড্রুর মহিলাদের মুগ্ধ করার ক্ষমতাও ছিল প্রশ্নাতীত৷মিনিট কয়েক কথা বলার পরেই মহিলারা তাঁকে পছন্দ করে ফেলতেন। ফলে শয্যাসঙ্গিনী খুঁজে পেতে কোনও দিনই সমস্যা হয়নি তাঁর৷

[youtube id=”-BjhHRGzTDo ” width=”600″ height=”350″]

এ ভাবেই চলছিল জীবন৷ তার মাঝেই প্রেমে পড়লেন অ্যান্ড্রু৷ ফেডরা অন্য শহরে থাকতেন বলে বছর খানেক সম্পর্ক ঠিকঠাক ছিল৷ তার পরে একদিন অ্যান্ড্রু ঠিক করেন তিনি সব কথা জানাবেন মনের মানুষটিকে৷

তবে সামনাসামনি জানানোর মতো মনের জোর অ্যান্ড্রুর ছিল না৷ তাই তিনি এক ব্রিটিশ পত্রিকার অফিসে গিয়ে একটা ইন্টারভিউ দিয়ে আসেন৷ সেটা পড়ে সব জানতে পারেন ফেডরা৷ ফলাফল সেই সম্পর্কে ভাঙন!

তবে আপাতত অ্যান্ড্রুর সমস্যা দূর হয়েছে৷ টানা দুই বছরের যন্ত্রণাদায়ক অস্ত্রোপচারের পরে তিনি পেয়েছেন কৃত্রিম পুরুষাঙ্গ৷আর ফিরে পেয়েছেন ফেডরাকেও!তাঁরা এখন সুখেই ঘরকন্না করেন!

অন্তত অ্যান্ড্রুকে নিয়ে তৈরি দ্য ম্যান উইথ নো পেনিস নামের তথ্যচিত্রটা তো তেমনটাই জানাচ্ছে!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026