বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

কনজারভেটিভ এমপি জনি মার্সার খরচ এড়াতে বাসার বদলে বাস করেন নৌকায়

কনজারভেটিভ এমপি জনি মার্সার খরচ এড়াতে বাসার বদলে বাস করেন নৌকায়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জনি মার্সার নামের একজন ব্যাক্তি যিনি বর্তমান ব্রিটিশ এমপি। ছিলেন একজন সাবেক সেনা কর্মকর্তা। যিনি আফগানিস্তানে যুদ্ধ করেছেন। ব্রিটেনের টরিপার্টির এই সংসদ সদস্য লন্ডনে বাসাভাড়া এড়াতে পূর্ব লন্ডনের একটি নৌকায় বাস করছেন বর্তমানে।

গত মে মাসে তিনি এমপি নির্বাচিত হন। বেশি বাসাভাড়া এড়াতে দক্ষিণ উপকূল থেকে তিনি তার নৌকাটি পূর্ব লন্ডনের কানাডা ওয়াটারের কাছে নিয়ে এসেছেন। সেখান থেকেই সংসদ অধিবেশনে যোগ দেন তিনি।

৩৪ বছর বয়সী এই এমপির নৌকায় গোসলখানা কিংবা গরম করার কোনো ব্যবস্থা নেই। তবে তা নিয়ে কোনো আপেক্ষ নেই তার। তবে তিনি বলছেন, পরিবার নিয়ে হোটেলে সময় কাটানোর চেয়ে এ জায়গাটিই তার কাছে প্রিয়।

সামরিক বাহিনীর পেনশনের টাকায় তিনি মোটর চালিত ক্ষুদ্র নৌকাটি কিনেছেন এবং পরিবারের পোষা মৃত কুকুরের নামানুসারে নাম রেখেছেন পিপা। এমপি নির্বাচিত হওয়ার পর লন্ডনে একটি হোটেলে উঠেছিলেন এবং সেখানে স্থায়ীভাবে থাকার ঠিকানা খুঁজেছিলেন। কিন্তু লন্ডনে এসবের ভাড়া দেখে তিনি মুষড়ে পড়েন। সপ্তাহে দুই-তিন দিন থাকার জন্য এতো ভাড়া আমার কাছে অশ্লীল মনে হয়েছে। আমি এতো টাকা খরচ করতে প্রস্তুত নই, বলছিলেন মার্সার। লন্ডনে দ্বিতীয় নিবাস গড়ার কোনো ইচ্ছেই আমার নেই। আমার পারিবারিক বাড়িটিই যথেষ্ট।

তিনি জানান, এরপর তিনি নৌকাটি নিয়ে আসার চিন্তা করেন এবং দেখতে পান এজন্য বছরে বড়জোর ২৪০০ পাউন্ড খরচ হতে পারে। মার্সার বলেন, তার অনেক সহকর্মী এমপি তার নৌকায় বাস করাকে ভালো চোখে দেখছেন না। কিন্তু বর্তমান পরিকল্পনা থেকে তার সরে আসার কোনো ইচ্ছা নেই।

প্লেমাউথ মুর ভিউয়ের এমপি বাসাভাড়া বাবদ বছরে ২৪০০ ব্রিটিশ পাউন্ড (২,৮০,০০০ টাকা) দাবি করবেন। অথচ সপরিবারে বাস করার জন্য সর্বোচ্চ ২৩,০০০ পাউন্ড ( ২৬ লাখ ৭৪ হাজার টাকা) দাবি করার সুযোগ রয়েছে তার। গত মে মাসে অপ্রত্যাশিতভাবে নির্বাচিত হন মার্সার। এর আগে তিনি আফগানিস্তানে ২৯ কমান্ডো রেজিমেন্ট রয়্যাল আর্টিলারির ক্যাপ্টেন ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026