বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২

সিলেটে শোডাউন

নিউজ ডেস্ক: ৫ই জানুয়ারি পালনে সিলেটের কোর্ট পয়েন্টকে বরাদ্দ চেয়েছিল বিএনপি। কিন্তু সকালে কোর্ট পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের সমাবেশ থাকার কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপিকে কোর্ট পয়েন্ট বরাদ্দ দেয়া হয়নি। তবে, বিএনপিকে সিলেট নগরীর আম্বরখানায় কর্মসূচি পালনের অনুমতি দেয়া হয়। দীর্ঘদিন পর অনুমতি পেয়ে গতকাল সিলেটের রাজপথে প্রকাশ্য সমাবেশ করলো সিলেট জেলা ও মহানগর বিএনপি।

এর আগে সকাল ১১টায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ কোর্ট পয়েন্ট এলাকায় গণতন্ত্র রক্ষা দিবসের কর্মসূচি পালন করে। সকালে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নেতৃত্বে কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে নগর প্রদক্ষিণ করে সুরমা মার্কেট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। এ সময় কামরান বলেন, ৫ই জানুয়ারি নির্বাচন বানচাল করতে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চালানো হয়েছি।

বাংলার মানুষকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে রক্ষা করে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে সুসংহত করেছে। এই ধারা বজায় থাকলে বাংলাদেশে দ্রুত মধ্য আয়ের দেশে পরিণত হবে। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ প্রধানমন্ত্রীর সিলেট আগমনের কথা জানিয়ে বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফল ঘটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাজ করছে।

এদিকে, বিকাল ৩টায় সিলেট নগরীর আম্বরখানা এলাকায় গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচি পালন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। স্থানীয় আম্বরখানা পয়েন্টে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার বিনাভোটে ক্ষমতায় আসীন হয়ে দেশে অগণতান্ত্রিক ধারা শুরু করেছে। দেশের ভেতরে কোনো গণতন্ত্র নেই।

এ কারণে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান নেতারা। সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি দিলদার হোসেন, আবুল কাহের শামীম, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, আলী আহমদ, আবদুল মান্নান, এমরান আহমদ চৌধুরী ও মিফতাহ সিদ্দীকি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026