বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৮

বুড়িগঙ্গার করুণ চিত্র

বুড়িগঙ্গার করুণ চিত্র

নিউজ ডেস্ক: কুচকুচে কালো জল। জলে ময়লা-আবর্জনার ছড়াছড়ি। সেই জল থেকে ছড়ায় দুর্বিষহ দুর্গন্ধ। এখনকার বুড়িগঙ্গা এমনই। বাঁচার জন্য প্রতিনিয়ত আকুতি করতে থাকা বুড়িগঙ্গার করুণ দৃশ্য তুলে ধরেছেন প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক সাইফুল ইসলাম।

লালবাগের ইসলামবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর ভরাট করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে রিকশাভ্যানের গ্যারেজ। ছবিটি গত বছরের ২ ডিসেম্বর তোলা।

বুড়িগঙ্গায় নামছে পিচের মতো কালো দূষিত পানি। পানিতে ভাসছে ময়লার স্তূপ। ছবিটি গত ৫ ডিসেম্বর কেরানীগঞ্জের চরকালীগঞ্জ থেকে তোলা।

লালবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর পাড় দখলের যেন প্রতিযোগিতা চলছে। দখল করা অংশে গড়ে তোলা হয়েছে রিকশার গ্যারেজ, পলিথিন তৈরির কারখানাসহ অনেক স্থাপনা। ছবিটি গত ২০ ডিসেম্বর তোলা।

বুড়িগঙ্গার পাড়ে পোড়ানো হচ্ছে বিভিন্ন ধরনের প্লাস্টিক জাতীয় বস্তু ও আবর্জনা। নদীর পাড়ে ও জলে ছড়িয়ে আছে ময়লা। ছবিটি গত ৩ ডিসেম্বর কামরাঙ্গীরচর এলাকা থেকে তোলা।

বুড়িগঙ্গার পাড়ে জ্বাল দেওয়া হচ্ছে পোড়া-মবিল। সেই মবিলের অংশবিশেষ, আশপাশের কলকারখানার বর্জ্য, ময়লা-আবর্জনা নদীতে ভাসছে। ছবিটি গত ৫ ডিসেম্বর কেরানীগঞ্জের চরকালীগঞ্জ থেকে তোলা।

দূষিত পানির এই ধারা নামছে বুড়িগঙ্গায়। ছবিটি গত ৫ ডিসেম্বর কেরানীগঞ্জের চরকালীগঞ্জ থেকে তোলা।

তীব্র দূষণের প্রভাবে কালো রং ধারণ করেছে বুড়িগঙ্গা। সেই কালো জল কেটে চলছে নৌকা। বুড়িগঙ্গার আকুতি কেউ শোনে না। ছবিটি সম্প্রতি দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু থেকে তোলা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026