রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৩

লন্ডন থেকে নরওয়েগামী বিমান আকাশ থেকে উধাও

লন্ডন থেকে নরওয়েগামী বিমান আকাশ থেকে উধাও

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: হিথ্রো বিমানবন্দর থেকে ওড়ার পর নরওয়ের ট্রমসো যাচ্ছিল পোস্টাল কোম্পানীর একটি উড়োজাহাজ। পথিমধ্যে সুইডেনের বোডো থেকে ৭৫ মাইল দূরের একটি এলাকায় গিয়ে এটি রাডার থেকে হারিয়ে যায়।

পাইলট এর আগে বিপদের বার্তা পাঠায়। বিপদের বার্তা পাওয়ার পর পরই সুইডেনের উদ্ধারকর্মীরা ওই এলাকায় ছুটে যান। নরওয়ের উদ্ধারকর্মীরাও নেমে পড়েন। অনেক খোঁজাখুঁজির পর নরওয়ের একটি বিমান ধ্বংসাবশেষ দেখতে পায়।

উড়োজাহাজটি নরওয়ের ট্রমসো যাচ্ছিল। কানাডা এয়ারের সিআরজে ২০০ উড়োজাহাজটি নরওয়ের আকাজাউর হ্রদ ও সুইডেনের ল্যাপল্যান্ড পর্বতের মাঝের একটি এলাকায় গিয়ে রাডার থেকে হারিয়ে যায়। সুইডেনে নিবন্ধন করা পোস্টাল উড়োজাহাজটিতে দুজন ইউরোপীয় নাগরিক ছিলেন বলে জানানো হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026