শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আবারও রাস্তায় নামছেন ইংল্যান্ডের জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার ২৪ ঘন্টার কর্মবিরতী পালনের ঘোষনা দিয়েছেন তারা। সকাল ৮টা থেকে বুধবার ৮টা পর্যন্ত চলবে তাদের কর্মবিরতী কর্মসূচি পালন।
সরকারের প্রস্তাবিত নতুন চুক্তির প্রতিবাদে ইংল্যান্ডের জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতী কর্মসূচি। যদিও কর্মবিরতী থেকে বিরত থাকতে ইংল্যান্ডের জুনিয়র ডাক্তারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন।
এদিকে লন্ডন আন্ডার গ্রাউন্ডের প্রস্তাবিত নাইট সার্ভিসের বেতন কাঠামোকে কেন্দ্র করে ৩ দিনের কর্মবিরতী পালনের ঘোষণা দিয়েছেন লন্ডন আন্ডার গ্রাউন্ড স্টাফরা। আরএমটি, আসল্যাফ এবং ইউনাইট ইউনিয়নের সদস্যরা প্রথম দফায় ২৬শে জানুয়ারী সন্ধ্যা থেকে কর্মবিরতী পালন করবেন। এরপর একই ইস্যুতে আগামী ১৫ এবং ১৭ ফেব্রুয়ারী কর্মবিরতী পালনের কথা রয়েছে।
ইউনিয়ন লিডাররা স্ট্রাইকের পক্ষে নানান যুক্তি তুলে ধরলেও স্ট্রাইক নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন বর্তমান লন্ডন মেয়র বরিস জনসন এবং লেবার পার্টির লন্ডন মেয়র পদপ্রার্থী সাদিক খান।
মেয়র বরিস জনসন স্ট্রাইককে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছেন। এ কারণে সাধারণ জনগণ এবং আন্ডার ওয়ার্কার যারা স্ট্রাইকের আশেপাশে নেই তাদের ভোগান্তি হবে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে লেবার পার্টির মেয়র পদপ্রার্থী বলেছেন, লন্ডন মেয়র বরিস জনসন এবং টোরির কারণেই স্ট্রাইকে যেতে বাধ্য হচ্ছেন লন্ডন আন্ডার গ্রাউন্ড ওয়ার্কাররা।
সরকারের সিদ্ধান্ত পরিবর্তন এবং তাদের দাবীর পক্ষে ২৬শে জানুয়ারী থেকে ২৮শে জানুয়ারী এবং ১০ই ফেব্রয়ারী সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবারও কর্মবিরতী পালন করবে ইংল্যান্ডের জুনিয়র ডাক্তররা। কর্মবিরতীর ফলে ইংল্যান্ডে প্রায় ৪ হাজার অপারেশন বাতিল হতে পারে বলে জানিয়েছে এনএইচএস।
তবে ইস্যুটি নিয়ে সরকার এবং ডাক্তারদের ইউনিয়নের আলোচনা অব্যাহত আছে। আলোচনার মাধ্যমেই ইস্যুটির সুরাহা কামনা করেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন। কর্মবিরতী পালনের সময় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতীতে রোগিদের জন্য চরম ভুগান্তির কারণ হতে পারে বলেও সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন। যদিও এই ইস্যূটি নতুন কিছু নয়। এই চুক্তির ইস্যুটি নিয়ে ২০১৪ সাল থেকে সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের দেনদরবার চলে আসছে।