মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪

জেএফকে এয়ারপোর্টে নাজেহালের পর এবার হিথরো এয়ারপোর্টে আজমল মাশরুরের আমেরিকার ভিসা বাতিল করলো মার্কিন কতৃপক্ষ

জেএফকে এয়ারপোর্টে নাজেহালের পর এবার হিথরো এয়ারপোর্টে আজমল মাশরুরের আমেরিকার ভিসা বাতিল করলো মার্কিন কতৃপক্ষ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে মুসলিম সমাজে খুবই পরিচিত ও জনপ্রিয় বৃটিশ বাঙালী ঈমাম ও মিডিয়া ব্যক্তিত্ব আজমল মাশরুর। ফেইসবুক ফলোয়ারের অজুহাতে আমেরিকার ভিসা বাতিল করা হয়েছিল ক্রিসমাসের আগে একটি মসজিদে জুম্মার নামাজের ঈমামতি এবং কনফারেন্সে যোগ দেয়ার লক্ষ্যে নিউইয়র্ক যাবার উদ্দেশ্যে হিথরো এয়ারপোর্টে যাবার পর তাঁর ভিসা বাতিল করা হয়েছে বলে ফিরিয়ে দেয়া হয়।

তাৎক্ষনিকভাবে এর কারণ ব্যাখ্যা করেনি ইউকের মার্কিন কতৃপক্ষ। তবে তার ভিসা বাতিল করা হয়েছে বলে হিথরো থেকে ফিরিয়ে দিলেও তবে শেষ পর্যন্ত এম্বেসির পক্ষ থেকে বলা হয়েছে, আজমল মাশরুরের একজন ফেইসবুক ফলোয়ারের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে তার ভিসা বাতিল করা হয়।

যদিও এটা প্রথম নয় আগের বার যখন আজমল মাশরুর নিউইয়র্ক গিয়েছিলেন তখন তাকে এয়ারপোর্টে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তল্লাসী চালিয়ে তাকে নাজেহাল করে মার্কিন ইমিগ্রেশন কতৃপক্ষ। যা আজমল মাশরুরের ভাষায় ছিল, মার্কিন কতৃপক্ষের আচরণে মনে হয়েছে আমি একজন টেরোরিস্ট। আর আমাকে তারা প্রমাণসহ ধরে ফেলেছেন। যদি পরে ক্ষমা চেয়ে তাকে বিদায় দিয়েছেন তারা।

সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ট ট্রাম্পের মুসলিম বিরোধী বক্তব্যের পরপরেই আজমল মাশরুরের নিউইয়র্কের ফ্লাইট ছিল। তিনি এর আগে আরো অসংখ্যবার আমেরিকা সফর করেছেন। তাঁর পাসপোর্টে আমেরিকার মাল্টি ভিসা লাগানো রয়েছে। ডিসেম্বর মাসে লন্ডনের ওয়ালথামস্টো বারার বাসিন্দা আরেক মুসলিম পরিবারকেও আমেরিকা যাবার পথে লন্ডনের গেটউইক এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেয়া হয়।

আজমল মাশরুর বাঙালী কমিউনিটির পাশাপাশি বৃটিশ মূলধারারা মিডিয়ায় একজন জনপ্রিয় স্পষ্টবাদি বক্তা। ইউকে ও ইউরোপের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এসের পাশাপাশি তিনি বিবিসি, চ্যানেল ফোর, আইটিভিসহ বিভিন্ন টেলিভিশনের টকশোতে নিয়মিত মুসলিম কমিউনিটির প্রতিনিধি হিসাবে অংশ গ্রহণ করেন। মুসলিম কমিউনিটির বিভিন্ন ইস্যু নিয়ে মূলধারার মিডিয়ায় ডকুমেন্টরীও নির্মাণ করেন তিনি।

বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ও উদার মুসলিম স্কলার হিসাবে দেশ-বিদেশে তাঁর ব্যাপক খ্যাতি রয়েছে। আজমল মাশরুরের ফেইসবুক ফলোয়ারের সংখ্যা প্রায় ২৮ হাজারের বেশি। এর মধ্যে থেকে একজনের সঙ্গে কথা বলার অজুহাতে আজমল মাশরুরের সঙ্গে মার্কিন কর্তৃপক্ষের ব্যবহার অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ইসলামিক সোসাইটি অব বৃটেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026