রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৩

মুসলমান অভিবাসী পুরুষরা বোমা: বললেন গ্রীট উইল্ডার্স

মুসলমান অভিবাসী পুরুষরা বোমা: বললেন গ্রীট উইল্ডার্স

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সম্প্রতি জার্মানির কোলনে ইংরেজি বর্ষবরণ অনুষ্ঠানে আরব অভিবাসী দ্বারা যৌন নিপীড়নের শিকার হোন জার্মানির নারীরা। এর প্রতিক্রিয়ায় ইউরোপে আসা আরব পুরুষ অভিবাসীরা ইসলামিক টেস্টেরন বোমা বলে মন্তব্য করেছেন নেদারল্যান্ডের ডানপন্থি রাজনীতিবিদ গ্রীট উইল্ডার্স।

 দেহরক্ষী পরিবেষ্টিত অবস্থায় শনিবার নারীদেরকে পেপার স্প্রে বিতরণ করার সময় তিনি এ কথা বলেন। গ্রীট উইল্ডার্স বলেন, নেদারল্যান্ডে সীমান্ত বন্ধ করে দিন। আমরা কোনো অভিবাসী চাই না। আমরা অভিবাসীদের বহন করার ক্ষমতা রাখি না। নেদারল্যান্ডের জনগণের বড় একটি অংশ অভিবাসী গ্রহণ করতে অনিচ্ছুক।

অপরদিকে গ্রীট উইল্ডার্সের এই প্রচারণা প্রতিবাদ জানিয়েছেন নেদারল্যান্ডের অনেক নাগরিক। তারা প্ল্যাকার্ড উঁচিয়ে বলেন, শরণার্থীদের স্বাগতম কিন্তু বর্ণবাদ নয়। গ্রীট উইল্ডার্স নেদারল্যান্ডে ডানপন্থি পার্টি দ্য ফ্রিডম পার্টির প্রতিনিধিত্ব করেন।

নেদারল্যান্ডের নারীদের উদ্দেশে গ্রীট উইল্ডার্স বলেন, আপনাদেরকে অভিবাসী মুসলিম পুরুষরা আক্রমণ করতে এলে তাদেরকে পেপার স্প্রে দিয়ে প্রতিরোধ করুন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026