শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪১

প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা মিলিয়নিয়ার ড্রাগনস ডেন‘র এর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ

প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা মিলিয়নিয়ার ড্রাগনস ডেন‘র এর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: তিনি মিলিয়নিয়ার। ড্রাগনস ডেন তারকা। বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাবেক উপদেষ্টা। কিন্তু তিনি অর্থের জোরে ১৩ বছর বয়সী এক বালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। এ অভিযোগে বৃটেনের একটি আদালতে মামলা হয়েছে।

অভিযোগ আছে, তার নাম ডগ রিচার্ড। তার যৌন লালসার শিকার বালিকা স্কুল পড়–য়া। একটি রগরগে ওয়েবসাইটে ওই বালিকার সঙ্গে তার পরিচয় হয়। তারপর অর্থের লোভ দেখিয়ে তিনি ভাড়া করা একটি বাসায় নিয়ে যান তাকে। সেখানেই ওই বালিকার সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হন। আদালতের শুনানিতে বলা হয়েছে, এর বিনিময়ে তিনি ওই বালিকা ও তার ১৫ বছর বয়সী এক বন্ধুকে ৪৮০ পাউন্ড নগদ দিয়েছেন।

এছাড়া অর্থ দিয়েছেন পেপলের মাধ্যমে। এর মধ্যে রয়েছে নরউইচ থেকে লন্ডনের রেল ভাড়া। এ জন্য তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে একটি হলো একটি শিশুকে যৌন কর্মকান্ডে লিপ্ত করা। অন্যটি হলো অর্থের বিনিময়ে যৌন কর্মকান্ডে লিপ্ত হওয়া। আনীত অভিযোগ অস্বীকার করেছেন ডগ রিচার্ড।

তিনি দাবি করেছেন, ওই বালিকার সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছিল বোঝাপড়ার মাধ্যমে। তিনি বলেন, ওই বালিকার বয়স ১৬ বছর বা তারও বেশি বিশ্বাস করার জন্য যথেষ্ট কারণ আছে। তাকে যে অর্থ দেয়া হয়েছিল সেটা তার আসা যাওয়ার খরচ হিসেবে, অবশ্যই শারীরিক সম্পর্কের পারিশ্রমিক নয়।

প্রসিকিউটর গিনো ক্যানোর বলেছে, একটি ওয়েবসাইটের মাধ্যমে ওই বালিকার সঙ্গে জানাশোনা হয় রিচার্ডসের। সেখানে রিচার্ড পরিচিত ছিল সুগার ড্যাডি নামে।

আদালতে বলা হয়েছে, যখন ১৩ বছর বয়সী ওই বালিকা তার সঙ্গে সাক্ষাত করতে লন্ডন যায় তখন তার সঙ্গে ছিল ১৫ বছর বয়সী এক বন্ধু। তবে ১৫ বছর বয়সী বালিকা

এক বিবৃতিতে বলেছেন, তার বান্ধবীকে শারীরিক সম্পর্কে উদ্বুদ্ধ করেন রিচার্ড। কিন্তু এতে সাড়া দেয় নি তার বান্ধবী। বিভিন্নভাবে রিচার্ড তাকে উত্তেজিত করার চেষ্টা করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026