রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

লন্ডনের বার্কিং এন্ড ডেগেনহ্যাম বারায় ১৭ জন একসাথে বসবাস করেন তিন বেডরুমের এক বাড়িতে

লন্ডনের বার্কিং এন্ড ডেগেনহ্যাম বারায় ১৭ জন একসাথে বসবাস করেন তিন বেডরুমের এক বাড়িতে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গ্রেটার লন্ডনের বার্কিং এন্ড ডেগেনহ্যামের কাউন্সিলের পক্ষ থেকে অসাধু ল্যান্ডলর্ড এবং সন্দেহভাজন প্রোপার্টি লক্ষ্য করে গত ১৮ জানুয়ারী বিশেষ অভিযান চালালে একটি তিন বেড রুমের বাড়িতে ঠাসাঠাসি করে ১৭ জন বসবাস করতেন বলে প্রমাণ পাওয়া যায়।

এ ব্যাপারে কাউন্সিল লিডার ড্যারন রোডওয়েল জানান, অসাধু ল্যান্ডলর্ডদের শান্তিতে থাকার সুযোগ নেই বার্কিং এন্ড ডেগেনহ্যামে। অসাধু ল্যান্ডলর্ড প্রতিরোধে ল্যাইসেন্সিং স্কিম চালুর জন্য বার্কিং এন্ড ডেগেনহ্যাম সরকারের কাছ থেকে ২শ ৫০ হাজার পাউন্ডের একটি ফান্ড পেয়েছে। এ অর্থ অসাধু ল্যান্ডলর্ড প্রতিরোধে সহায়ক ভুমিকা রাখলেও লন্ডনের আকাশচুম্বি ঘর ভাড়া সাধারণ মানুষকেও অসাধু ল্যান্ডলর্ডের দ্বারস্ত হতে বাধ্য করছে বলেও জানান তিনি।

অসাধু ল্যান্ডলর্ডের খুঁজে বিশেষ অভিযান চালিয়ে বারার ৭টি প্রোপার্টিতে শিশুসহ প্রায় ৫০ জনের বেশি মানুষ বসবাস করতেন বলে প্রমাণ পায় কাউন্সিল। এই অভিযানের সময় একটি তিন বেডরুমের ঘরে গিয়ে ৪ জনকে তাৎক্ষনিকভাবে পেলেও বিভিন্ন রুমের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বিছানাপত্র পাওয়া যায়।

ডেগেনহ্যামের স্কুল রোডের একটি তিন বেডরুমের বাড়িতে ৯ বছরের শিশুসহ ১৭ জন বসবাস করতেন বলে প্রমাণ পেয়েছেন কাউন্সিলের অফিসাররা। এছাড়া রেইনহ্যাম রোডে একটি খালি এবং পরিত্যাক্ত পাবে অস্বাস্থ্যকর পরিবেশে ৩জন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও এক শিশু বসবাস করতেন বলেও অভিযানে ধরা পড়ে বলে জানায় কাউন্সিল কতৃপক্ষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026