রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩

ফের আকাশসীমা লঙ্ঘন করল রুশ যুদ্ধবিমান

ফের আকাশসীমা লঙ্ঘন করল রুশ যুদ্ধবিমান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তুরস্কের সঙ্গে রাশিয়ার উত্তেজনা চলে গত বছরের নভেম্বরের মাস থেকে। সে সময় রাশিয়ার একটি জেট বিমানকে গুলি করে ভূপাতিত করেছিল তুরস্ক। এরপর রাশিয়া এ ধরনের হামলা ঠেকাতে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এস-৪০০ মোতায়েন করে। সিরিয়ায় যুদ্ধরত রুশ জেট বিমান তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে। শনিবার রাশিয়ার বিরুদ্ধে এই অভিযোগ এনেছে তুরস্ক।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে বলা হয়, শুক্রবার রাশিয়ার এসই-উ-৩৪ জেট বিমান তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়ে। বিমানটিকে বেশ কয়েকবার সতর্ক সংকেত দিলেও সে তুরস্কের আকাশসীমা ত্যাগ করেনি। তুরস্কের এই অভিযোগকে রাশিয়া মিথ্যা ও ভিত্তিহীন বলেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026