শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪০

অন্ত্যেষ্টিক্রিয়ায় পর্ণছবি প্রদর্শন

অন্ত্যেষ্টিক্রিয়ায় পর্ণছবি প্রদর্শন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের কার্ডিফ শহরের বাসিন্দা  সিমন লুইস (৩৩) তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন বছর বয়সী মেয়েকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। অকস্মাৎ এক গাড়ি দুর্ঘটনায় তিনি মাথায় আঘাত পান। এবং পরে মারা যান।

এতে শোকাহত আত্মীয়-স্বজনরা সমবেত হয়েছিলেন সিমন লুইসকে শেষ বিদায় জানানোর জন্য। এ সময় তাকে সম্মান দেখাতে স্ক্রিনে প্রদর্শন হওয়ার কথা ডকুমেন্টারি জাতীয় দৃশ্য। কিন্তু তার বদলে ভুল করে চালিয়ে দেয়া হলো প্রাপ্ত বয়স্কদের জন্য নির্মিত পুরো নীল ছবি। উপস্থিত আত্মীয়-স্বজন যেন আকাশ থেকে পড়লেন। ঘটনাটি নিয়ে মিডিয়ায় ব্যাপক লেখালেখি হচ্ছে।

ওই অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন এমন একজন ক্ষোভের সঙ্গে বললেন, এ ঘটনা একেবারেই বিরক্তিকর। সিমনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিডিও চালানোর কথা ছিল । কিন্তু তার পরিবর্তে জায়ান্ট স্ক্রিনে চালিয়ে দেয়া হয় চরম মাত্রার পর্নোগ্রাফিক ছবি। এতে সবাই হতাশ হয়েছেন।

ক্ষোভে ফুঁসছিলেন সিমনের শ্বশুর। ক্রিমেটোরিয়ামের স্টাফদের চিৎকার করে তিনি ডাকছিলেন। কাছে আসার পর তিনি যেন পারমাণবিক বোমার মতো ফেটে পড়েন তাদের ওপর। পর্নো ছবি চালিয়ে দেয়ার পর তা বন্ধ করতে প্রায় চার মিনিট সময় লাগে। আসলে ততক্ষণে আমরা যা দেখছিলাম জায়ান্ট স্ক্রিনে তা বিশ্বাস করতে পারছিলাম না।

অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে, একজন মানুষকে শেষ বিদায় দেয়ার অনুষ্ঠানে পর্নো ছবি! ভাবা যায়? ওই ছবিটি বন্ধ করতে যাজক যে ভূমিকা নিয়েছেন তা প্রশংসার। তিনি কার্ডিফ কাউন্সিলের পক্ষে ক্ষমা চেয়েছেন। বলেছেন, ৩০ বছর যাবৎ সেখানে দায়িত্ব পালন করছেন তিনি। জীবনে এমন ভয়াবহ ঘটনা কখনো ঘটে নি। অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনাকারী এই যাজকের নাম রেভারেন্ড লিওনেল ফ্যানথর্প।

কার্ডিফ কাউন্সিল বলেছে, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে চারটি টিভি স্ক্রিন ব্যবহার করা হয়। সম্প্রতি তার একটি পাল্টে ফেলা হয়েছে। সেখানে কোন ব্লু-টুথ বা ওয়াইফাই কানেকশন থেকে থাকতে পারে।

সিমনের পরিবারের এক সূত্র বলেছেন, সিমন লুইস ও সিমন লুইস জুনিয়রের অন্ত্যেষ্টিক্রিয়ায় যে ঘটনা ঘটে গেছে তা দুর্ভাগ্যজনক। এ ঘটনায় তার পরিবার, বন্ধুবান্ধবের কোন হাত ছিল না। তদন্ত শেষ হওয়ার আগে এ নিয়ে আর কথা বলা ঠিক হবে না। ওদিকে এর মাত্র কয়েক দিন পরেই জরুরি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় তার একটি ছেলে। নাম রাখা হয় সিমন জুনিয়র। পিতা-পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয় থর্নহিল ক্রিমেটোরিয়ামে। সেখানে তার প্রতি সম্মান দেখাতে সমবেত হন শোকাহত কয়েক শত মানুষ।

কিন্তু শ্রদ্ধা জানানোর পর্বে যখন হঠাৎ করে চালিয়ে দেয়া হলো নীল ছবি তখন তো সবার দম বন্ধ হওয়ার অবস্থা। সঙ্গে সঙ্গে বাতাসের বেগে ছড়িয়ে পড়তে থাকে এ খবর । ওই থর্নহিল ক্রিমেটোরিয়াম পরিচালনা করে কার্ডিফ কাউন্সিল। কেন এমনটা ঘটনো তা জানতে এরই মধ্যে তারা তদন্ত শুরু করেছে।

ধর্ম যাজক রেভারেন্ড লিওনেল ফ্যানথর্প বলেন, আমি অকস্মাৎ ওই স্ক্রিনের দিকে তাকাই। দেখি ভিন্ন ধরনের এক ভিডিও। তাতে উচ্চ মাত্রায় শব্দ দেয়া। এক বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। আমি প্রথমে টিভির পর্দায় না তাকিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতায় মন দিই। কিন্তু যখন প্রচন্ড জোরে আপত্তিকর শব্দ শুনতে পাই, টিভির পর্দায় তাকাই বুঝতে পারি কিছু একটা গণ্ডগোল হয়ে গেছে। এতে নিহতের আত্মীয়-স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। যেসব কারিগর এই ছবি বন্ধ করতে এগিয়ে এসেছেন তাদের ধন্যবাদ জানাই। সিমনের পরিবারের প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026