শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪১

মালালার স্কুলসহ ব্রিটেনের আট স্কুলে বোমা হামলার হুমকি দিয়েছে অজ্ঞাতরা

মালালার স্কুলসহ ব্রিটেনের আট স্কুলে বোমা হামলার হুমকি দিয়েছে অজ্ঞাতরা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলন কর্মী মালালা ইউসুফজাইয়েরটি সহ ব্রিটেনের ৮টি স্কুলে বোমা হামলার হুমকি দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

মঙ্গলবার এ হুমকি দেয়ার পর ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ এখনও ফোনকলটি তদন্ত করে দেখছে। তবে ছাত্রদের শ্রেণীকক্ষে ফিরে যেতে বলেছেন। বার্মিংহামের এজবাস্টন হাই স্কুলে পড়ছেন শান্তিতে নোবেল জয়ী ১৮ বছর বয়সী মালালা ইউসুফ জাই।

খবরে বলা হয়, ইংলান্ডের ৬টি ও স্কটল্যান্ডের ২টি স্কুলে সন্ত্রাসী হামলার হুমকি দেয়া হয়েছে। ইংল্যান্ডের ৬টি স্কুলই বার্মিংহামে ও স্কটল্যান্ডের ২টি গ্লাসগোতে অবস্থিত।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026