রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩

স্পেনে জিকা ভাইরাসের সন্ধান

স্পেনে জিকা ভাইরাসের সন্ধান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গত কয়েক মাসে শুধুমাত্র লাতিন আমেরিকার দেশ ব্রাজিলেই ছোট আকারের মস্তিষ্ক নিয়ে চার হাজারের বেশি শিশু জন্ম নিয়েছে। রোগটি এতটাই দ্রুত ছড়াচ্ছে যে দক্ষিণ ও উত্তর আমেরিকায় এ বছর ৪০ লাখের মতো মানুষ এতে আক্রান্ত হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

জিকা ভাইরাসে মস্তিষ্কে ত্রুটি নিয়ে শিশু জন্মের হার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ মাসের শুরুতেই বিশ্বব্যাপী জরুরী অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার স্পেনে একজন গর্ভবতী নারীর শরীরে জিকা ভাইরাসের নমুনা পাওয়া গেছে। কয়েকদিন আগেই ঐ নারী কলম্বিয়া থেকে ফিরেছেন। ধারণা করা হচ্ছে তিনি সেখানেই আক্রান্ত হয়েছিলেন। এই প্রথম ইউরোপে জিকা ভাইরাস আক্রান্ত কোন রোগী শনাক্ত হল।

এদিকে, গবেষকরা বলছেন, ব্যবহারের উপযোগী একটি প্রতিষেধক তৈরি করে বাজারে ছাড়তে দশ বছর সময় লেগে যেতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026