শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪

সিলেট জেলা ও মহানগর বিএনপির কমিটি ঘোষণা

সিলেট জেলা ও মহানগর বিএনপির কমিটি ঘোষণা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট জেলা ও মহানগর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কাহের শামীম এবং সাধারণ সম্পাদ হয়েছেন আলী আহম্মদ।

এছাড়া সিলেট মহানগরের সভাপতি নির্বাচিত হয়েছেন নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সেলিম ও সাংগঠনিক পদে মিফতা সিদ্দিকী নির্বাচিত হয়েছেন। রোববার বেলা পৌনে ১টায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ফলাফল ঘোষণা করেন।

সকাল ১০টার দিকে দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলন শেষ হয় বেলা পৌনে ১টায়।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ৬ ছাত্রনেতা

মৌলভীবাজারপ্রতিনিধি: ছাত্রদলে কেন্দ্রীয় ৭৩৬ জন কমিটিতে সিলেট ও মৌলভীবাজার জেলার ৬ জন ছাত্রনেতা স্থান পেয়েছেন। শনিবার রাতে বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়া এ কমিটির অনুমদন করেন।

সিলেট ও মৌলভীবাজার জেলার মধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে জায়গা পাওয়া এসব নেতাদের মধ্যে রয়েছেন- সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমদ ও নুরুল আলম সিদ্দিকী খালেদ, সহসাধারণ সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন ও সদস্য শাকিল মোর্শেদ।

এছাড়া সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্বল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026