শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪

অবৈধ যৌন সম্পর্কে সমালোচিত বৃটিশ চ্যান্সেলার জর্জ অসবোর্নের ডাক্তার ভাই এডাম অসবোর্ন

অবৈধ যৌন সম্পর্কে সমালোচিত বৃটিশ চ্যান্সেলার জর্জ অসবোর্নের ডাক্তার ভাই এডাম অসবোর্ন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: এক মানসিক রোগির সঙ্গে যৌন সম্পর্ক করেছেন বৃটিশ চ্যান্সেলার জর্জ অসবোর্নের ডাক্তার ভাই এডাম অসবোর্ন। এ অভিযোগে সোমবার ম্যানচেষ্টারে মেডিক্যাল প্র্যাক্টিশনারস ট্রাইব্যুনালে শুনানি হয়েছে।

যদিও শুনানির সময় চ্যান্সেলার জর্জ অসবোর্নের ভাই ডক্টর এডাম অসবোর্ন উপস্থিত ছিলেন না। এ শুনানির প্রেক্ষিতে মঙ্গলবার ডক্টর এডামের বিষয়ে সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল। সাইকোলজিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর এডাম অসবোর্ন তার অধিনে চিকিৎসারত মানসিক রোগে আক্রান্ত এক মহিলার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের কথাটি বৃটিশ জেনারেল মেডিক্যাল কাউন্সিলের কাছে স্বীকারও করেছেন।

চ্যান্সেলার জর্জ অসবোর্নের ছোট ভাই ডক্টর এডাম অসবোর্ন ২০১০ সালেও এক অভিযোগের প্রেক্ষিতে জেনানেল মেডিক্যাল কাউন্সিল সংক্ষেপে জিএমসি থেকে ৬ মাসের জন্য বহিস্কার হয়েছিলেন। তখন তিনি ট্রেনি সাইকোলজিস্ট ছিলেন। ওই সময় তার বান্ধবীর এক আত্মিয়ের জন্য প্রেসক্রিপশন জ্বালিয়াতি করেছিলেন বলে অভিযোগ ছিল।

২০১১ সাল থেকে প্রায় ৩ বছর ওই মহিলা ডক্টর এডাম অসবোর্নের অধিনে চিকিৎসাধীন ছিলেন। তবে জেনারেল মেডিক্যাল কাউন্সিলের কাছে ডক্টর অসবোর্ন স্বীকার করেছেন যে তিনি মহিলার অসহায়ত্বের কথা জানতেন। শুধু যৌন সম্পর্কই নয়, এ অভিযোগটি প্রত্যাহার করার জন্য ওই মহিলাকে অনুচিতভাবে ইমেইলের মাধ্যমে হুমকি দেন বলেও স্বীকার করেন তিনি।

গত বছর ১৪ ফেব্রুয়ারী থেকে ২৪ ফেব্রুয়ারীর ভেতরে মানসিকভাবে অসুস্থ ওই মহিলাকে এসব ইমেইল করেন। জেনারেল মেডিক্যাল কাউন্সিল থেকে অভিযোগ প্রত্যাহার না করলে এর ফলাফল তার পরিবারকে ভোগ করতে হবে বলেও অভিযোগ দায়েরকারী মহিলাকে হুমকি দেন চ্যান্সেলারের ভাই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026