শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩

আইএস যোদ্ধা বৃটিশ বাঙালী মোহাম্মদ উদ্দিনের সাত বছরের জেলদন্ড

আইএস যোদ্ধা বৃটিশ বাঙালী মোহাম্মদ উদ্দিনের সাত বছরের জেলদন্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: এক বৃটিশ বাঙালী মুসলিমের ৭ বছরের জেলদন্ড দিয়েছে উলউইচ ক্রাউন কোর্ট। তার বিরুদ্ধে আনিত অভিযোগে বলা হয়, সিরিয়ার নিষিদ্ধ জঙ্গী সংগঠন ইসলামিক স্টেইট সংক্ষেপে আইএসে যোগ দেন সাজাপ্রাপ্ত এই ব্যক্তি তার নাম মোহাম্মদ উদ্দিন।

২৯ বছর বয়সী মোহাম্মদ উদ্দিন ইস্ট লন্ডনের বার্কিং এলাকার উইলমিংটন গার্ডেনের বাসিন্দা। পুলিশী জিজ্ঞাসাবাদে তিনি সিরিয়ায় আইএসের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসী তৎপরতার কথা স্বীকার করেন বলে জানিয়েছে আদালত। পুলিশী তদন্তে সিরিয়ার সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে সংশ্লিষ্ট ফোনালাপসহ বিভিন্ন ধরনের ইলেক্টনিক্যাল প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে থেমসভ্যালি পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত উদ্দিন ২০১৪ সালের ৪ নভেম্বর সিরিয়ার আইএস ঘাটিতে যোগ দেয়ার লক্ষ্যে ইউকে ত্যাগ করেন। একই বছরের ১২ ডিসেম্বর কোনো ধরনের ট্রাভল ডুকমেন্ট ছাড়াই সীমান্ত পাড়ি দিয়ে তুরস্কে প্রবেশের অভিযোগে গাজিয়ান্টেপ থেকে তাকে আটক করে তুরস্ক পুলিশ। এরপর ২২শে ডিসেম্বর ইউকেতে ফেরত পাঠানোর পথে গেটউইক এয়ারপোর্টে আসার পর সন্ত্রাসী তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে তাকে গ্রেফতার করে বৃটিশ পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026