শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৯

এত বেশি বয়সেও থেমে নেই বারবারা নিকারবোকার

এত বেশি বয়সেও থেমে নেই বারবারা নিকারবোকার

মো: আবদুস সালিম: বারবারা নিকারবোকার। নানা গুণের অধিকারী এই নারীর বয়স বিরানব্বই (প্রায়) বছর হলেও এখনো চালিয়ে যাচ্ছেন জনহিতকর বিভিন্ন কাজ।

তিনি একাধারে সেনা অফিসার, সেনা পরামর্শক, উদ্ভাবক, থেরাপিস্ট, নকশাকার ইত্যাদি হিসেবে বেশি পরিচিত। চিত্রকলাতেও দারুণ অভিজ্ঞতা আছে তার। একটি পণ্য নকশা শাখার উপদেষ্টাও। এত ব্যস্ততার মধ্যেও তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। অনেকে বলেন, ‘তাকে লৌহমানব বললেও ভুল হবে না। বয়স যত বাড়ছে, তিনি ততই আরো বেশি গুণের অধিকারী হচ্ছেন।

রাশিয়ার সেনাবাহিনীকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, সে জন্যও কয়েকবার রাশিয়া ভ্রমণ করেন বারবারা নিকারবোকার। তার বাবা ছিলেন এফবিআইয়ের প্রথম রিক্রুটেদের মধ্যে একজন। কিন্তু নিকারবোকারের জন্মের প্রায় এক বছর পর তার বাবার চাকরি চলে যায়। প্রায় ছয় বছর তিনি বেকার ছিলেন।

এতে পরিবারের সবার দুঃখ-কষ্টের সীমা ছাড়িয়ে যায়। বাধ্য হয়ে আশ্রয়ের জন্য বৃদ্ধা নানীর কাছে চলে যেতে হয় নিকারবোকারকে। নানা দুঃখ-কষ্টের মধ্যেও তার বাবা নানা ক্ষেত্রে ভালো নজর রাখতেন। আর তার মায়ের বেশ সুন্দর অভিজ্ঞতা ছিল এটা-সেটা বানাতে। এটাই তার খুশির বিষয়।

আর্থিক সমস্যার কারণে নিকারবোকারের ভাগ্যে (শিশুকালে) কেনা খেলনা জোটেনি। নিজের খেলনা নিজেকেই বানাতে হতো। এভাবে নানা বিষয়ে অভিজ্ঞতা হতে থাকে তার। ৯-১০ বছর বয়সেই তার মাথায় উদ্ভাবক হওয়ার চিন্তা ঢোকে। কিন্তু যে বিদ্যালয়ে নিকারবোকার পড়তেন সেই বিদ্যালয়ে (প্রকৌশল বিদ্যালয়) এ বিষয়ে তার পড়ার সুযোগ হয়নি। পরে অন্য চিন্তা মাথায় আসে। এরপর গার্হস্থ্য অর্থনীতি পড়ার চিন্তা। ভর্তি হন সিরাকিউস বিশ্ববিদ্যালয়ে। অ্যাপ্লায়েড আর্টস অ্যান্ড ডিজাইন বিষয়ে গ্র্যাজুয়েট হন সেখানাকর গার্হস্থ্য অর্থনীতি স্কুল থেকে। এটা ১৯৪৫ সালের কথা।

সেই বছরই তিনি নির্বাচিত হন আর্মির অকুপেশনাল থেরাপি ট্রেনিং প্রোগ্রামের জন্য। সেই সময়ে এ ধরনের থেরাপিস্টদের যথেষ্ট কদর ছিল। বিশেষ করে যুদ্ধে আহতদের চিকিৎসা দিতে তাদের প্রয়োজন হতো। এ জন্য প্রয়োজন হতো কাঠ, চামড়া, সুতা ইত্যাদি। আহতরা যাতে নিজেদের কাজ কোনো রকমে নিজেরাই করতে পারেন সে জন্য তাদের থেরাপি দেয়া হতো। ১৯৪৮ সালের একটি ছবিতে নিকারবোকারকে আহত সৈনিকের পায়ে থেরাপি দিতে দেখা যায়। তাদের সেবার আরো ছবি চোখে পড়ে বিভিন্ন লেখায়।

ওই সময়ে মহামারী আকার ধারণ করেছিল পোলিও। তাতে তার কাজ আরো বেড়ে যায়। অথচ তিনি তাতে সামান্যতম বিরক্তও হতেন না, বরং মনোযোগ দিয়ে পোলিও রোগীদের সেবা করতেন। নিকারবোকার মনে করেন, একজন যদি আরেকজনের সাহায্য সহযোগিতার ক্ষেত্রে এগিয়ে আসে তবেই তো আমাদের জীবন সার্থক। তিনি বলেন, ছোটকাল থেকেই আমার মনের মধ্যে এ ধরনের চিন্তাভাবনা ছিল। এটা মানবতাও।

নিকারবোকার পোলিও আক্রান্তদের জন্য যন্ত্র নকশা তৈরি করতেন। যার সাহায্যে তারা টেবিলে কাজ করতে পারতেন, এমনকি দাঁড়াতেও পারতেন। তিনি প্রায় তিন বছর কাজ করেছিলেন ওয়াল্টার রিড আর্মি মেডিক্যাল সেন্টারে। সেখানে অনেক পোলিও আক্রান্ত সৈনিকের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল নিকারবোকারের। তার উত্তম কাজ করা দেখে সবাই প্রশংসা করত।

১৯৬৬ সালে প্রায় ৪২ বছর বয়সে তিনি আর্মি থেকে অবসর নেন। পদবি হলো মেজর। অবসরেও তিনি বসে ছিলেন না। তিনি মনে করতেন, আমাকে কাজের মধ্যে থাকতে হবে। তাই শুরু করেছেন ব্যক্তিগত প্রশিক্ষণ বা প্রাইভেট প্র্যাকটিস। তিনি বলেন, যতদূর জানি, আমেরিকায় প্রথম ওই পদবির অকুপেশনাল থেরাপিস্ট আমিই। সেখানে তিনি কাজ করেন শিশুর সেবায়। শারীরিক ভারসাম্যহীনতার কারণে যারা পড়ায় মনোযোগী হতে পারত না তাদের জন্য যন্ত্রপাতি উদ্ভাবন করি।

পেশাগত কাজে তাকে সহযোগিতা করেন তার স্বামী। তিনি ছিলেন সাইকোথেরাপিস্ট। সময়ের পরিক্রমায় তাদের নিউ জার্সি থেকে ভারমন্টে চলে যেতে হয় ১৯৮৪ সালে। তিনি পরামর্শক হন সেখানকার একটি স্কুলে।

তিনি ফের পড়াশোনা শুরু করেন ১৯৯৭ সালে। এবার বেছে নেন চিত্রকলা বিষয়। তিনি মনে করেন, এটি কাজ দেবে আমার উদ্ভাবনার জিনিসগুলো আঁকতে বা সাজাতে। নকশার প্রতিষ্ঠান আইডিইওর প্রতিষ্ঠাতা ডেভিড কেলি। নিকারবোকার ভাবলেন, তারা কাজের জন্য যা যা চান তার প্রায় সবই আমার মধ্যে আছে। অভিজ্ঞতাও দীর্ঘ।

অতএব, তার প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করার জন্য আমার আগ্রহ জানাই আইডিওতে। এ ব্যাপারে তিনি চিঠি পাঠালেন। উত্তর এলো খুব তাড়াতাড়ি। ওই সময়ে তারা কিছু যন্ত্রের নকশা করছিলেন বয়স্কদের জন্য। ঠিক তখনই নিকারবোকার পেলেন কেলির আমন্ত্রণ।

এতে তিনি খুবই খুশি হন এবং বলেন, ভাগ্য বারবারই আমার সহায় হচ্ছে। আমন্ত্রণে গেলে সেখানে একটি ক্যাফেটেরিয়ায় অনেক নকশাকার ও প্রকৌশলীর সঙ্গেও তার সাক্ষাৎ হয়। সবাই তাকে তার জীবন-অভিজ্ঞতা বলতে বলেন। তা শুনে সবাই অবাক হন এবং তাকে আইডিইওর নকশা শাখার উপদেষ্টা বানান।

সেখানে বয়স্ক ও প্রতিবন্ধীদের উপযোগী যন্ত্রপাতি তৈরি করেন। নিকারবোকার নিউ হেমস্ফেয়ারে সারানের সাবান আর্টস সেন্টারে বিমূর্ত কলা অধ্যয়ন করেন। রাশিয়ার সেনাবাহিনীর মূল বিষয়ের প্রাথমিক পর্যবেক্ষণস্বরূপ তার এ অধ্যয়ন। নিউ হেমস্ফেয়ার, নিউ লন্ডনের কলবি সয়ের কলেজে বিনা স্বার্থে জনসেবা দেয়ার শিক্ষা অর্জন করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026