শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৯

মসজিদে বসে ইমামদের অপপ্রচার: মিডিয়াকে দোষলেন উপজেলা চেয়ারম্যান আশফাক

মসজিদে বসে ইমামদের অপপ্রচার: মিডিয়াকে দোষলেন উপজেলা চেয়ারম্যান আশফাক

নিউজ ডেস্ক: ‘মসজিদে বসে ইমামগণ অপপ্রচার চালান’ মর্মে সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদের প্রচারিত বক্তব্য মিডিয়া বিকৃত করে প্রচার করেছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার নগরীর বালুচরের একটি সেন্টারে অনুষ্ঠিত খতিব সম্মেলনে তিনি বলেছেন, আমি বলেছি এক কথা, কিছু সংখ্যক দুষ্ট সাংবাদিক এটাকে বিকৃত করে অন্যভাবে চালিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন।

‘আমি বলেছিলাম, ইসলামে সবচেয়ে বড় গুণাহ হচ্ছে- মিথ্যা কথা বলা।

সেই সময় কিছু ঘটনার উদ্বৃত করে তিনি বলেন, ‘তখন পোলিও টিকা খেয়ে হাজার হাজার শিশু মারা যাওয়া ও শাপলা চত্বরে হাজার হাজার লোককে মেরে ফেলা হয়েছে বলে প্রোপাগান্ডা চালানো হয়েছিল।’

তিনি আবারও বলেন, ‘আমি বলেছিলাম, মসজিদ দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্রতম স্থান। সেই মসজিদে যে মাইক দিয়ে আজান দেয়া হয়, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়, নবীর আদর্শকে প্রচার করা হয়, সেই পবিত্র মাইকে যে বা যারা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য এই মিথ্যা রচনা করেছিল।’

তিনি এজন্য ইমামদের দোষারূপ করেননি উল্লেখ করে বলেন, ‘সেই প্রোপাগান্ডার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। কিন্তু ইমাম ও খতিবদের আমার পেছনে লেলিয়ে দেয়ার জন্য কিছু সংখ্যক লোক পত্রিকায় মিথ্যা তথ্য উপস্থাপন করেছে- আমি নাকি বলেছি, ইমাম ও খতিবরা মসজিদের মিম্বরে বসে এসব মিথ্যাচার করেছেন। এই সমস্ত কথা আমি বলি নাই।’

আশফাক আহমদ বলেন, ‘আমি বিশ্বাস করে আপনারা নায়েবে রসুল হিসেবে আমাদেরকে সঠিক পথের সন্ধান দেবেন। যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলছে, তারাই ইমামদের বিরুদ্ধে কথা বলতে পারে।’

প্রসঙ্গত, ২০১৪ সালের নভেম্বরের প্রথম সপ্তাহ রোববার দুপুরে সিলেট ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন সিলেট সদর উপজেলার উদ্যোগে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এবং শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন আশফাক আহমদ।

এসময় তিনি বলেন, সত্যিকার ইসলামের পথে এসে কামিয়াবির জন্য ইমাম সাহেবরা মানুষকে আহ্বান জানান। কিন্তু অনেক ইমাম সাহেব আল্লাহর পবিত্র ঘর মসজিদে বসে মিথ্যা অপ-প্রচার চালান।

হেফাজতে ইসলামের শাপলা চত্বর ট্রাজেটির কথা উল্লেখ করে ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, সেদিন হাজার হাজার মানুষ নিহত হয়েছেন বলে মসজিদের মাইকে ঘোষণা করা হয়েছে। অনেক ইমাম মসজিদে বসে সেটাকে সত্য বানানোর চেষ্টা করেছেন। মানুষকে বিভ্রান্ত করেছেন। কিন্তু সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। মসজিদে বসে এমন মিথ্যাচার করে তারা মসজিদকে অপবিত্র করেছেন। সেই সাথে ইসলামকেও কলুসিত করেছেন।

কারণ ইসলাম কখনো মিথ্যাকে প্রশ্রয় দেয় না। ইসলামের দৃষ্টিতে মিথ্যা বলা মহাপাপ। অথচ সত্যের পথে মানুষকে যারা আহ্বান জানান তারাই এমন জঘন্য কাজ করেছেন। কেনো, কার জন্য? তাই এসব ইসলাম নামধারী থেকে সকলকে সজাগ থাকতে হবে।

তিনি ইমামদেরকে সত্যিকার ইসলাম প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ারও আহ্বান জানান।

ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার সৈয়দ জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে তিনি আরো বলেন, মসজিদ ভিত্তিক মক্তব চালু করা অত্যন্ত জরুরী। আগে ফজরের নামাজ পড়ে শিশুরা মক্তবে যেতো। এখন তা আর সবখানে নেই। এই না থাকার কারণে শিশুরা ইসলামের পাঁচটি স্তম্ভ থেকে শুরু করে অনেক কিছুই শিখতে পারছে না। মসজিদে যারা নামাজ পড়তে আসে এদের মধ্যেও অনেকে আছে, যারা নামাজ পড়ে ঠিকই, কিন্তু অনেক কিছুই জানে না। এসব বিষয়ে ইমাম সাহেবদের নজর দেওয়া প্রয়োজন বলে তিনি জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতি সিলেটের সভাপতি মাওলানা নূরুল আমিন, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026