শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬

কাঁদছে জাফলং ঘুমাচ্ছে প্রশাসন পরিবেশের চাই টাকা আদালতের আদেশ থানায় বন্ধি

কাঁদছে জাফলং ঘুমাচ্ছে প্রশাসন পরিবেশের চাই টাকা আদালতের আদেশ থানায় বন্ধি

নিউজ ডেস্ক: পাথর খেঁকোদের কবল থেকে রক্ষা পেতে হাঁহাকার করে কাঁদছে জাফলংয়ের পিয়াইন নদী আর তার দু পাশের সবুজ শ্যামল পরিবেশ, আকাশ বাতাসে ভেসে বেড়াচ্ছো মরুভুমির বালু। কাঁপছে বোমা মেশিন নামক ধানব যন্ত্রের শব্দে চারপাশের ভুমি আর স্থানীয় প্রশাসন প্রতিটি ধানব মেশিন থেকে প্রতিদিন নিচ্ছে ২৫ হাজার টাকা করে। টাকার বিনিময়ে নাকে খাঁটি সরিষার তৈল দিয়ে ঘুমিয়ে আছে।

যার ফলে জাফলংয়ের আহাজারি তাদের কানে পৌঁছাচ্ছেনা। পরিবেশ রক্ষার নামে যে সংগঠনটি রয়েছে তাদের চাই শুধু টাকা। প্রতিদিনই লাইনম্যান দিয়ে টাকা আদায় করছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মোস্তাফিজ। যদি নিয়মিত টাকা দিতে কোন ঝামেলা হয় তাহলে মোস্তাফিজ হাজির হয় পরিবেশ’র দোহাই দিয়ে, চলে ঝাউ খিচুড়ির অভিযান, অভিযানের নামে দু একটা পুরাতন মেশিন পুড়িয়ে দিয়েই শেষ। দালালের মাধ্যেমে হয়ে যায় ধফারফা।

সম্প্রতি সময়ে জাফলংয়ে যে কয়েকটি স্যালু মেশিন পুড়িয়েছে পরিবেশ আর টাস্কফোর্র্স অভিযানকারী টিম তার সব গুলিই স্যালুমেশিন একাধিকবার পোড়ানো হয়েছিল। বোমা মেশিন আজ পর্যন্ত পুড়াতে পারেনি অভিযানকারী টিম। নিম্ন আদালত কিংবা হাইকোর্টের কোন আদেশ এলে তা থানা কিংবা ইউএনও অফিসের টেবিলে লাল ফিতার ভিতরে বন্ধি হয়েই থাকে।

এর আদেশ জাফলংয়ে পৌঁছাতে এক বছর সময় লাগে। সম্প্রতি সময়ে হাইকোর্টের একটি আদেশ আসে জাফলংয়ে পাথর ভাঙ্গার মেশিন বন্ধের জন্য কে শুনে কার কথা হাইকোর্টের এ আদেশ থানার ওসি কানে পৌঁছায়নি আজও। ঐ এলাকার আদালত কিংবা স্থানীয় প্রশাসন হচ্ছে জৈন্তাপুর উপজেলার আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সে যাই বলে ঐ এলাকার জন্য তা আইন। তার বাইরে পাবলিক কেন?

প্রশাসনের কারো ক্ষমতা নেই কাজ করার। সেই ঐ পাথর রাজ্যর স্বঘোষিত রাজা। ২০০৯ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রিটের ফলে বোমা মেশিন নিষিদ্ধ করেন উচ্চ আদালত। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু টাস্কফোর্স গঠন হলে কার্যকর নেই তাদের মাসে দুই মাসে টাকার ভাগ ভাটোরা কম হলেদু একটি লোক দেখানো অবিযান চলে জাফলংয়ে।

বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধ করলেও বর্তমানে কেউই এ আইন মানছে না। কারণ পরিবেশ বিক্রি হয়ে গেছে বোমায়ালাদের টাকার কাছে। নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে গোয়াইনঘাট উপজেলার নয়াবস্তি, কান্দুবস্তি, লাখেরপাড়, মামার দোকানসহ এসব এলাকার প্রায় ৮/৯টি গ্রাম। জাফলংয়ের সারী সারী পাহাড়ি ঝর্ণা, প্রকৃতির অনিন্দ্য সুন্দর রূপ লাবণ্য ধ্বংস হয়ে এখন ধু ধু বালুময় মরুভুমি। মধ্যে খানে কয়েকদিন পরিবেশ বিধ্বংসী এ যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করলে বন্ধ রাখা হয় বোমা মেশিন। কিন্তু এবার হাইকোর্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাফলংয়ে পিয়াইন নদীতে শুরু হয়েছে বোমামেশিন দিয়ে পাথর উত্তোলন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রভাবশালী মহলের নির্দেশে প্রায় ১৭-১৮জনের একটি সংঘবদ্ধ দল মোটা অংকের উৎকোচের বিনিময়ে প্রশাসনের সহযোগীতায় বোমা মেশিন ও ফেলুডার ব্যবহার করে পাথর উত্তোলন করছেন। জাফলংয়ের দুই নদ পিয়াইন ও ডাউকির তীরে শতাধিক বোমা মেশিন বসিয়ে অবাধে চলছে পাথর উত্তোলন।

ভারত সীমান্ত থেকে বাংলাদেশে নেমে আসা পিয়াইন আর ডাউকি নদীর তীরজুড়ে সারি সারি বোমা মেশিন। বড় বড় পাইপ বসিয়ে মাটির ৭০ থেকে ৮০ ফুট গভীর থেকে পাথর উত্তোলন করায় ধ্বসের মুখে পড়ছে পিয়াইন নদের মোহনার পার্শ্ববর্তী জাফলং চা-বাগানের প্রায় ৩০০ একর ভূমি। জাফলংয়ের ওপারে আদিবাসী পল্লির দুটি পানপুঞ্জিও নদীগর্ভে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। পিয়ান নদীতে বোমা মেশিন বসিয়ে নিরালা তংসং নামের জনৈক মহিলা প্রতিটি মেশিন থেকে ২৫ হাজার টাকা করে প্রতিদিন আদায় করছে। তার নেতৃত্বে বর্তমানে পিয়াইন নদীদে চলছে ৪০ টি বোমা মেশিন।

আর তার গ্যানম্যান হিসাবে পরিচিত ইস্টালিন ও বিমল নিয়ন্ত্রন করছে নিরালা তংসং এর বোমার সম্রাজ্য। জামায়াত নেতা আলা উদ্দিন, আতাই, নান্নু নিয়ন্ত্রন করছে লিয়াকতের বোমা মেশিনের সম্রাজ্য। ১৯৮৮ সালের বন্যার সময় সংগ্রামপুঞ্জির এক-তৃতীয়াংশ এলাকা পিয়াইন নদের গর্ভে বিলীন হলে পানি উন্নয়ন বোর্ড একটি প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে।

গত দুই বছর বাঁধ এলাকা থেকে বোমা মেশিন দিয়ে পাথর তোলায় ওই বাঁধের চিহ্ন পর্যন্ত এখন নেই। ২ হাজার ২০০ একর আয়তনের চা-বাগানের উত্তর-পূর্ব দিকে পিয়াইন নদের চরে বসেছে বোমা মেশিনের মিলন মেলা। দুই বছর ধরে বোমা মেশিনে পাথর উত্তোলন করায় চা-বাগানের ৩০০ একর ভূমি ধসে গেছে।

প্রতিদিন প্রতি মেশিন থেকে ২৫ হাজার টাকা করে তুলে তা ২০/২৫ লক্ষ টাকা ভাগভাটোয়ারা করা হয়। ঐ টাকায় রয়েছে স্থানীয় এমপি ইমরান আহমদের ভাগ, থানার ওসি, ইউনও ও সরকার দলীয় নেতাদের ভাগ। ফলে এ তান্ডবলীলার স্থায়ী কোন সমাধান হচ্ছে না।

জাফলং এলাকা এখন ধ্বংসের মুখে, আইন উপেক্ষিত। জাফলংয়ে নিষিদ্ধি যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন বন্ধ করতে অভিযান কালে নাকি পুলিশ বিজি ফোর্স পওয়া যায়না। এমন আজগুবি কথাও শুনান প্রশাসনের কর্তব্যক্তিরা। জাফলংয়ের পরিবেশ রক্ষা, আইনের বাস্তবায়ন এবং মানবসৃষ্ট অবশ্যম্ভাবী প্রাকৃতিক দুর্যোগ থেকে গোটা এলাকাকে রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহনের প্রত্যাশী এলাকাবাসীর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026