শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৯

মহিলার সঙ্গে বর্ণবাদী আচরণে লন্ডনে গ্রেফতার দুই পুরুষ

মহিলার সঙ্গে বর্ণবাদী আচরণে লন্ডনে গ্রেফতার দুই পুরুষ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বর্ণবাদী যেন মাথাচাড়া দিয়ে উঠছে লন্ডনে। দিনে দিনে পিছনে চলে যাচ্ছে লন্ডনের কিছু জনগোষ্ঠি। অশান্তি বিশৃংখলা সৃষ্ঠিই তাদের কাজ। এবার লন্ডন কিংস কলেজ স্ট্র্যান্ড ক্যাম্পাসের বাইরে নিকাব পড়া এক মুসলিম মহিলার সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগে দুই পুরুষকে গ্রেফতার করেছে লন্ডন মেট্রপলিটন পুলিশ।

কিংস কলেজ লন্ডনের ইসলামিক সোসাইটির উদ্যোগে ইসলামিক সপ্তাহ পালন উপলক্ষে ক্যাম্পাসের বাইরে একটি স্টলে লিফলেট বিলি করা হচ্ছিল। এ সময় দুজন বহিরাগত এসে ওই মহিলার মুখ থেকে নিকাব সরানোর চেস্টা করে। কিংস কলেজের নিরাপত্তা কর্মীরা এসে প্রথমে তাদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেয়। তাতেও কাজ না হলে তারা পুলিশ ডাকেন। দুপুর প্রায় ১টা ৫০ মিনিটের দিকে পুলিশ এসে দুই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যায়। ক্যাম্পাসের বাইরে একটি স্টলে এ ঘটনা ঘটে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026