শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: লন্ডনের হাউজিং সমস্যা ভয়াবহ রূপ নেবে বলে সতর্ক করেছে লন্ডন হাউসিং কমিশন। সোমবার হাউসিং সমস্যা নিয়ে লন্ডন হাউজিং কমিশনের প্রকাশিত চুড়ান্ত রিপোর্ট এ ধরনের এক তথ্যে উঠে আসে।
প্রকাশিত একই প্রতিবেদনে বলা হয়, নতুন লন্ডন মেয়র ক্ষমতায় এসে বর্তমানের চাইতে দ্বিগুন পরিমাণ বার্ড়ি নির্মাণ না করলে এই সমস্যার মুখেমুখি হতে হবে লন্ডন জনগনদের। টিচার ইউনিয়নের পক্ষ থেকেও লন্ডনের হাউসিং সমস্যা নিয়ে একটি সার্ভে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতেও লন্ডনের হাউসিং সমস্যার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে।
কমিশনের কনফারেন্স হলে প্রকাশনা অনুষ্ঠানে আগামী মে মাসে অনুষ্ঠিত মেয়র নির্বাচনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় মেয়র প্রার্থীরাও তাদের হাউসিং পরিকল্পনা নিয়ে কথা বলেন। লিবডেম মেয়র প্রার্থী বলেন, মেয়র নির্বাচিত হলে আগামী ৪ বছরে ২শ হাজার হাউস নির্মাণ করবেন তিনি। অন্যদিকে টোরি মেয়র প্রার্থী জানিয়েছেন তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী বছরে প্রায় ৫০ হাজার হাউস নির্মাণ করবেন। অনুষ্ঠান চলাকালেই হলের বাইরে এসে জড়ো হন ক্যাম্পেইনাররা। এ সময় হুলুস্থুল শুরু হয়। পুলিশের সহযোগিতায় ক্যাম্পেইনারদের বিল্ডিং থেকে বের করে দেয়া হয়। এ সময় ক্যাম্পেইনাররা স্যোসাল নয়, কাউন্সিল হাউজিং নির্মাণের দাবী জানান।
এদিকে হাউসিং নিয়ে একই দিন টিচার্স ইউনিয়ন একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ইউনিয়নের ৬০ শতাংশ সদস্য উচ্চ ব্যয়ের হাউসিংয়ের কারণে লন্ডন ত্যাগ করার পরিকল্পনা করছেন। অন্যদিকে, লন্ডন হাউসিং কমিশনের চুড়ান্ত রিপোর্টে বলা হয়েছে, হাউজিং সমস্যা সমাধানে কাউন্সিলকে আরো বেশি পরিমাণে অর্থ ধারের ক্ষমতা প্রদানের পাশাপাশি লন্ডনে স্ট্যাম্প ডিউটি বহাল এবং যথা সময়ে হাউস নির্মাণ কাজ শেষ করতে না পারলে ডেভেলাপার কোম্পানীকে জরিমানার পরামর্শ দেয়া হয়েছে রিপোর্টে।
অনুষ্ঠানে লেবার দলীয় মেয়র প্রার্থী হাউসিং সমস্যা সমাধানে রেফারেন্ডামের আহ্বান জানিয়েছেন। তবে টুইটার বিতর্কে তার সহকারীর পদত্যাগের ঘটনা এড়াতে মিডিয়ার সামনে আসেননি তিনি। তবে অন্যান্য মেয়র প্রার্থীরা কিভাবে বছরে ৫০ হাজার হাউস নির্মাণের অর্থ যোগান দেবেন তার ব্যাখ্যা দেন। লিবডেম মেয়র প্রার্থী বলেছেন কাউন্সিল ট্যাক্স থেকে সেই অর্থ যোগাবেন তিনি। অন্যদিকে টোরি প্রার্থী বলেছেন টিএফএলের বাজেট থেকে সেই অর্থ সঞ্চয় করবেন তিনি।