সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৪

লন্ডনে বাউল ও বৈষ্ণব সংগীত উৎসব ২৬ ও ২৭ মার্চ

লন্ডনে বাউল ও বৈষ্ণব সংগীত উৎসব ২৬ ও ২৭ মার্চ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আগামী ২৬ ও ২৭ মার্চ লন্ডনের টাওয়ার হ্যামলেটসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী বাউল ও বৈষ্ণব গানের বিরল ও ব্যতিক্রমধর্মী উৎসব।

ব্রিটেনে বাংলা লোকগানের প্রচার ও গবেষণা বিষয়ক সংস্থা রাধারমণ সোসাইটির আয়োজনে ২৬ মার্চ বাউল ও বৈষ্ণব সংগীত উৎসবের সূচনা হবে সন্ধ্যা ছয়টায় ব্রিকলেনের কবি নজরুল সেন্টারে। এতে মেধাবী ব্রিটিশ–বাংলাদেশি লেখিকা শাগুফতা শারমীন তানিয়ার পরিচালনায় বিনালা নামক রিচুয়াল নির্ভর নিরীক্ষাধর্মী লোক পরিবেশনা ছাড়াও থাকবে প্রথিতযশা লোকশিল্পী সুফি আমির মোহাম্মদ ও বাউল এম হোসেনের একক সংগীত। এ ছাড়া গাইবে শিশু শিল্পী ঈশ্বর শর্মা, তানিশা চৌধুরী ও আনভিতা গুপ্ত প্রমুখ।

উৎসবের শেষদিন ২৭ মার্চ পূর্ব লন্ডনের অন্যতম প্রধান আর্ট ভেন্যু রিচমিক্সে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে বাউল ও বৈষ্ণব গানের উন্মাদনা ছড়ানো অভিনব ও হৃদয়স্পর্শী পরিবেশনাসমূহ। বিখ্যাত সংগীতশিল্পী ও রাধারমণ উৎসবে কবি টি এম আহমেদ কায়সার। ফাইল ছবিকীর্তনীয়া মহামায়া শীল, বাংলাদেশি লোক ও জাজ মিউজিক ব্যান্ড লন্ডন ডিসি ছাড়াও এতে অংশ নেবে লিডস ও ব্রাডফোর্ডের কিছু প্রধান বাউল দল। বাউল ও বৈষ্ণব সংগীতের প্রকৃতি ও এর অন্তর্নিহিত দর্শন নিয়ে ভূমিকা ও অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন কবি টি এম আহমেদ কায়সার। রাধারমণ সোসাইটি ইতিমধ্যেই প্রতি বছর নর্থে বাঙালিদের অন্যতম প্রধান সাংস্কৃতিক মিলনমেলা রাধারমণ উৎসব আয়োজন করে মূলধারার গণমাধ্যমগুলোতে বিপুল সাড়া তৈরি করেছে।

বাংলা লোকগানের শিল্প সুষমা এবং বাউল ও বৈষ্ণব দর্শনকে পাশ্চাত্য দর্শকদের কাছে পরিচিত করে তোলার উদ্দেশ্যে রাধারমণ সোসাইটি প্রতি বছর যুক্তরাজ্যের লিডস শহরে বিপুলভাবে দর্শক সমাদৃত রাধারমণ উৎসবের আয়োজন করে থাকে। এ বছর ১২, ১৩ ও ১৪ আগস্ট উৎসবের অর্ধ-যুগ পূর্তি উপলক্ষে থাকবে তিন দিনব্যাপী বিশদ অনুষ্ঠানমালা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026