শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৩

ব্রিটেনের লিডারশীপ দৌড়: ক্যামেরনের পর জনসন কি আসছেন?

ব্রিটেনের লিডারশীপ দৌড়: ক্যামেরনের পর জনসন কি আসছেন?

সৈয়দ শাহ সেলিম আহমেদ: ব্রিটেনে বর্তমানে কনজারভেটিভ সরকারে ডেভিড ক্যামেরনের নেতৃত্ত্বে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আছে। বিগত টার্মে কনজারভেটিভ ও লিবারেল ডেমোক্রেটিকের জয়েন্ট কোয়ালিশন সরকার অনেক দুর্বল ও ভঙ্গুর থাকলেও পাচ বছর পর্যন্ত সেই কোয়ালিশন দেশ শাসন করেছে পূর্ণ মেয়াদে। সেই সরকারের লিবারেল ডেমোক্রেটিকের এমপি ডেভিড লস ছিলেন চীফ ট্রেজারি সেক্রেটারি।

সম্প্রতি ডেভিড লস একটি বই লিখেছেন। তার এই বই নিয়ে ব্রিটেনের রাজনীতির অন্ধর মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। বইটির নাম হচ্ছে, 22 Days in May: The Birth of the Lib Dem–Conservative Coalition. ২০১০ সালে কনজারভেটিভ আর লিব ডেম মিলে যে কোয়ালিশন সরকার গঠণ করেছিলেন, সেই কোয়ালিশন গঠণে লিবডেমের এই সাংসদ ডেভিড লস রেখেছিলেন মুখ্য ভুমিকা।সেই হিসেবে ডেভিড লসের এই বইটি বিশেষ গুরুত্বের দাবী রাখে।

সেই বইতে তিনি তৎকালীন সরকারের ভিতরের অনেক ঘটনাবলী বইয়ের ছাপার অক্ষরে তুলে এনেছেন, যা ঐতিহাসিক ভিত্তিতেও অনেক মূল্যবানও বটে।

ডেভিড লসের বই: বিতর্কেরনতুন মাত্রা

ডেভিড লস তার বইতে নিক ক্লেগের সাথে কথোপকথনের পর্যায়ে লিখেছেন, নিক ক্লেগ তাকে বলছেন, ডেভিড ক্যামেরন এবং জর্জ অসবর্ন ১০ নং ডাউনিং ষ্ট্রীটের ক্ষমতায় টিকে থাকার জন্য “মাকে পর্যন্ত বিক্রি করে দিতে” প্রস্তুত।ডেভিড লস এখানেই থেমে থাকেননি। তিনি তার বইতে আরো উল্লেখ করেছেন, ডেভিড ক্যামেরন এবং জর্জ অসবর্ন ক্ষমতায় থাকার জন্য ডেসপারেট এবং তারা লন্ডন মেয়র বরিস জনসন লিডারশীপ দৌড়ে সামনে এগিয়ে আসছেন, সেটা সংরক্ষিত করতে চান।

কিন্তু এরপরই তিনি লিখেছেন, ডেভিড ক্যামেরন তার সাথে আলোচনার সময়ে স্বীকার করেছেন, তার পরেই বা তার উত্তরসূরী হিসেবেই জনসনই সাকসেসর হিসেবে কনজারভেটিভ লিডার হিসেবে স্থালভিষিক্ত হতে যাচ্ছেন।

বর্তমান কনজারভেটিভ সরকারের শাসনামলে সামনের এবং ব্যাক বেঞ্চের এমপি সহ সিনিয়র টোরিদের কাছে যে কয়জন ডেভিড ক্যামেরনে উত্তরসূরী হিসেবে লিডারশীপ দৌড়ে এগিয়ে আছেন, তাদের মধ্যে আছেন লন্ডন মেয়র বরিস জনসন, চ্যান্সেলর জর্জ অসবর্ন এবং হোম সেক্রেটারি থেরেসা মে। আর বর্তমানে এডুকেশন সেক্রেটারি নিকি মরগানও ধীর লয়ে লিডারশীপ দৌড়ে এগিয়ে আসছেন। সব কিছু ছাড়িয়ে জনসন এবং অসবর্নকে নিয়েই বেশী আলোচনা হচ্ছে। ডেভিড লসের বই সেই আলোচনার মধ্যে আরেকটু ঘি ঢেলে দিয়েছে মাত্র। যদিও এখন পর্যন্ত বইয়ের কোন তথ্য নিয়ে কোন পক্ষই প্রকাশ্যে কিছুই বলছেনা

ডানকান স্মীথের পদত্যাগ: অসবর্নের জন্য অশনী সংকেত

এদিকে ওয়ার্ক এন্ড পেনসন সেক্রেটারি হঠাৎ করে অসবর্নের বাজেটে ডিসেবেলিটি বেনিফিট কাটের ইস্যুতে পদত্যাগ করেছেন। ডানকান স্মীথের এই পদত্যাগ অসবর্নের লিডারশীপ দৌড়ের প্রতিযোগীতায় প্রচন্ড এক বাধা হিসেবে দেখা দিয়েছে বলে অনেক বিশ্লেষক উপস্থাপন করছেন।ইতোমধ্যেই পেনশন মিনিস্টার ব্যারোনেস আল্টম্যান ইয়ান ডানকান স্মীথের পদত্যাগকে তিনি দেখছেন ব্রেক্সিট ইস্যুতে ডানকানের পদত্যাগ হিসেবে চিহ্নিত করেছেন, তিনি যখন এই বক্তব্য দেন সেখানে ডেভিড ক্যামেরনও ব্যারোনেসের সাথে একই বৈঠকে কফি পান করছিলেন। বলা হচ্ছে ডানকান স্মীথ ইউরোপিয় ইউনিয়নের রেফারেন্ডাম নিয়ে ইন ক্যাম্পেইনে ক্যামেরনের কার্যক্রমে ভাটা পড়বে, আর মাইকেল গোভের ব্রেক্সিট ক্যাম্পেইনকে প্রভাবিত করতে পারে।

এদিকে পদত্যাগের পর প্রথমবারের মতো বিবিসির অ্যান্ড্রো মার শোতে স্বাক্ষাতকারে ডানকান বলেছেন, সরকারের ওয়েলফেয়ার পলিসি দেশের সমাজ ব্যবস্থায় ঐক্যের চাইতে বেশি বিভেদ সৃষ্টি করছে। এ বিষয়টি অনুধাবন করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

এবং সর্বশেষ

এদিকে সর্বশেষ বিভিন্ন জরিপের ফলাফলে দেখা গেছে, এখন পর্যন্ত বরিস জনসনের লিডারশীপ রেসে অসবর্ন সহ অন্যদের সকলের চেয়ে এগিয়ে রয়েছেন, যদিও লিডারশীপ ব্যাটল এখন অনেক সময় রয়েছে।ব্রিটেনের রাজনীতিতে যেভাবে নাটকীয় পরিবর্তন হচ্ছে, সেই হিসেবে এই মুহুর্তে লিডারশীপের দৌড়ে কে এগিয়ে এমন সমীকরন করাটা যথার্থ হবেনা। সেজন্যে আমাদেরকে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

(ডেভিড লসের বই, ইভনিং ষ্ট্যান্ডার্ড, বিবিসি আর গার্ডিয়ান অবলম্বনে)




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026