শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪১

সিলেটের গোলাপগঞ্জে লাউয়ের ভেতর আল্লাহু লেখা

সিলেটের গোলাপগঞ্জে লাউয়ের ভেতর আল্লাহু লেখা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে লাউয়ের ভেতর লেখা মিললো বিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহতায়ালার নাম। পাশাপাশি তার পরম বন্ধু নবীকূল শিরোমনি হযরত মুহাম্মদ (সা.) এর নামও রয়েছে সেখানে। এই অলৌকিক ঘটনাটি ঘটেছে গোলাপগঞ্জের বাঘা পরগনা বাজারের বাদশার বাজার শেখের বাড়িতে। বিষয়টির জানাজানির পর এলাকার উৎসুক জনতা ভীড় জমিয়েছেন ওই বাড়িটিতে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই বাড়ির মৃত কুটুমনার মেয়ে স্কুলছাত্রী লাকি আক্তার তার মা ছালেহা বেগম (৫৫) এর কাছে লাউ খাওয়ার জন্য আবদার করে। মেয়ের আবদারের পর মা ছালেহা বেগম তার নিজের লাউঝাড় থেকে একটি লাউ এনে পুত্রবধু সাহেরা বেগমকে রান্না করার জন্য কাটতে দেন। লাউটির কিছু অংশ কাটার পর ভেতরে দেখা যায় আরবী অক্ষরে আল্লহু ও মুহাম্মদ লেখা। তিনি বিষয়টি শাশুড়ী ছালেহা বেগমকে জানান। পরে লোকমুখে এলাকায় জানাজানি হয় ঘটনাটি।

এরপর এলাকার শতশত লোক ভীড় করেন শেখের বাড়িতে। এলাকাবাসী এ ঘটনাকে আলৌকিক ও বরকতি বলে মনে করছেন। এ ব্যপারে বাঘা পরগনা বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা নূরুল আমিন কাশিমি বলেন, লাউয়ের মধ্যে আল্লাহু ও মুহাম্মদ (সা.) লেখা পাওয়া গেছে। তিনিও এ ঘটনাকে অলৌকিক মনে করেন। মৃত কুটু মনার স্ত্রী ছালেহা বেগম (৫৫) জানান, মেয়ের আবদার রাখতে তিনি তার লাউঝাড় থেকে লাউটি এনে দেন পুত্রবধূ সাহেরা বেগমের কাছে। লাউটি কাটার পর ভেতরে এ লেখা পাওয়া যায় বলে তিনি জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026