রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৫৭

টাওয়ার হ্যামলেটসের বর্তমান মেয়রের কাটনীতির বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিলার গ্রুপের সংবাদ সম্মেলন

টাওয়ার হ্যামলেটসের বর্তমান মেয়রের কাটনীতির বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিলার গ্রুপের সংবাদ সম্মেলন

শীর্ষবিন্দু নিউজ: টাওয়ার হ্যামলেটসের বর্তমান নির্বাহী মেয়র জন বিগস ঘোষিত নতুন বাজেটকে কমিউনটি বিরোধী বাজেট হিসেবে উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক নির্বাহী মেয়র লুতফুর রহমান সমর্থিত ইন্ডিপেন্ডেন কাউন্সিলার গ্রুপ।

এছাড়া সম্প্রতি বর্ণবাদী সংগঠন ব্রিটেন ফাষ্ট পর পর দুবার ইস্ট লন্ডনে আগমনকে প্রতিহত করতে জনবিগসের প্রশাসন ব্যর্থ হয়েছে বলে জানানো হয়। তৃতীয় বিষয় ছিল সাবেক মেয়র লুতফুরকে নিয়ে স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশের ঐতিহাসিক সিদ্ধান্ত। তারা বলেন, সাবেক মেয়র লুতফরের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আনার মত কোন তথ্য পাইনি পুলিশ। তারা দাবী করেন রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে লুতফুর রহমান অপসারন করা হয়েছে।

ন্ডিপেন্ডেন্ট গ্রপ লিডার কাউন্সিলার অলিউর রহমান এই গনবিরোধী বাজেটকে ধিক্কার জানিয়ে বলেন যে, এই বাজেটের মধ্য দিয়ে বিগস্ প্রশাসনের জনবিরোধী চরিত্র আবারো ফুটে উঠলো। একদিকে বাসিন্দাদের মৌলিক সার্ভিস বন্ধ হচ্ছে অন্যদিকে বিগস্ সাহেব তার নিজ অফিসের জন্য জনগনের বছরে ৬০৫,০০০ পাউন্ড খরচে স্টাফ আসছেন যা তিনি পুর্বে বলেছিলেন অপ্রয়োজনীয়। আমরা দৃড়ভাবে বিশ্বাস করি এই বাজেট আর কিছুই নয়। এটি হচ্ছে বিগত মেয়র নির্বাচনে টরির সাথে গোপন আঁতাত করে যে ভোট নিয়ে বিগস সাহেব মেয়র নির্বাচিত হয়েছিলেন। জনগন বিরোধী এই বাজেট জনগনকে উপহার দিয়ে তিনি যেন টরির সেই দায়ভার পরিশোধ করছেন।

জনগনকে এই বাজেটের বিরুদ্ধে সচেতন করতে ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ কাউন্সিলার বারার ট্রেড ইউনিয়নসহ অন্যন্য পেশাজীবি সংগঠনকে সাথে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে সাধারন সভা করে। গ্রুপের পক্ষ থেকে এই জনবিরোধী বাজেট রুখে দাড়াতে লেবার নেতা জেরেমি করবিনকে অনুরোধ করা হয়। যার ফলশ্রুতিতে মিঃ বিগস্ রবিবারে আইডিয়া স্টোর বন্ধ, আফ্রিকান মহিলা ও বৃদ্ধদের সার্ভিস বন্ধ রাখার পরিকল্পনাসহ আরো অনেক মৌলিক সার্ভিস বন্ধ থেকে সরে আসতে বাধ্য হয়েছেন।

যেখানে গ্যাং ফাইট দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে এন্টি সোসাল বিহাবিয়ার। বৃদ্ধি পাচ্ছে তরুন সমাজকে ধ্বংস করার মরন ব্যাধি ড্রাগ ডিলিং সেখানে বিগস সাহেব ৩৪ জন পুলিশ কমিয়ে বাসিন্দাদেরকে বড় ধরনের ঝুঁকিতে ফেলছেন অত্যন্ত সুকৌশলে। বাজেটে প্রসঙ্গে আরো বলা হয়, ২৪২ মিলিয়ন পাউন্ডসহ আরো ৭১ মিলিয়ন পাউন্ড এর রিজার্ভ বিগত প্রশাসন থেকে পেয়েও জনগনের বাজেট দিতে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে।

এই বিপুল পরিমাণ রিজার্ভ পুর্ববর্তি মেয়র লুতফুর রহমান অত্যন্ত দক্ষতার সাথে তৈরী করেছিলেন। তাদের জনবিরোধী বাজেটের কারনে মানসিক রোগগ্রস্থ শিশুদের সার্ভিস, ইনকন্টিনেন্স লন্ড্রি সার্ভিস, অটিসটিক শিশুদের সার্ভিস সহ জনগনের অত্যন্ত প্রয়োজনীয় অনেক মৌলিক সেবা সীমিত করা হয়েছে, অনেক কর্মচারীদেরকে অবসরে যেতে হয়েছে যা এক লাফে ৪% কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে এবং অনেক গুরুত্বপুর্ন সেবাগুলোকে বন্ধ করে দেয়া হয়েছে।

এরপরও তাদের বাজেটে ঘাটতি দেখানো হয়েছে ৬৩ মিলিয়ন পাউন্ড। যদিও তারা শুরুতে বলেিেছল এর পরিমাণ ৫৯ মিলিয়ন। টাওয়ার হামলেটস্ ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ এবং বাসিন্দাদের চরম বিরোধীতা স্বত্বেও তারা শুধুমাত্র সংখ্যাগরিষ্টা থাকায় এই গণবিরোধী বাজেট জনগনের উপর চাপিয়ে দিয়েছে গত ২৪ শে ফেব্রুয়ারীর কাউন্সিল মিটিং এর মধ্য দিয়ে।

তাদের ভাষ্য মতে, ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ পাল্টা বাজেট পেশ করেছিলেন কাউন্সিলে যেখানে প্রস্তাব ছিল কমিউনিটির মৌলিক সার্ভিস কাট না করার অঙ্গিকার, সেখানে প্রাধান্য ছিল কাউন্সিল ট্যাক্স না বাড়ানোর অঙ্গিকার। সেখানে প্রস্তাব ছিল বিনিয়োগের, সেখানে প্রস্তাব ছিল স্থানীয় বাসিন্দাদের চিল্ড্রেন সার্ভিস, কুইন মেরি নার্সারী বন্ধ না করার, সেখানে প্রস্তাব ছিল ফ্রি এ্যাডাল্ট সোস্যাল কেয়ার বন্ধ না করার, সেখানে প্রস্তাব ছিল মিলিয়ন পাউন্ড ব্যয়ে বাইরের কনসালটেন্ট না আনার এবং সেখানে প্রস্তাব ছিল বছরে ১০০ হাজার পাউন্ড অধিক বেতনের কিছু ফ্যাট ক্যাট পোস্ট কর্তন করে বছরে ২২ মিলিয়ন পাউন্ডের অধিক সাশ্রয় করার।

আমরা বলেছিলাম কমিউনিটি বান্ধব এই বিকল্প বাজেট তৈরী করা হয়েছে বিগত ৫টি সফল বাজেট পেশ করার অভিজ্ঞতা থেকে। কিন্তু দেখা গেল যে আমাদের বাজেটকে পাশ কাটিয়ে মিঃ বিগস স্থানীয় টরি পার্টির সাথে গোপন আতাত করে তাদের বাজেটকে পাশ করিয়ে নেয়। লেবার-টরির গোপন আঁতাতের তিক্ত ফলশ্রতি হচ্ছে এই গনবিরোধী বাজেট। আমরা এই গনধিকৃত বাজেটের তীব্র প্রতিবাদ ও নিন্দা করি। সাথে সাথে স্থানীয় বাসিন্দাদের মৌলিক সেবাসমুহকে প্রাধান্য দিয়ে বাজেটে বর্নিত সকল কর্তিত সেবাগুলোকে পুনঃস্থাপন করার জোর দাবি জানাচ্ছি।

এদিকে স্কটল্যান্ড ইয়ার্ডের বিশেষ ক্রিমিনাল ইনভেস্টিগেশন টীমের স্পেশাল ক্রাইম ও কাউন্টার টেরোরিজম ডিভিশন ও রানীর ক্রাউন প্রসিকিউশন সার্ভিসকে দেয়া সাবেক মেয়র লুতফুর রহমানের বেশ কিছু ষ্পশর্কাতর গোপনীয় ফাইল দীর্ঘ ১২ মাস পরীক্ষ-নীরিক্ষায় কোন ক্রিমিনাল এভিডেন্স না পাওয়ায় পুলিশের ঐতিহাসিক ঘোষনায় টাওয়ার হামলেটস্ ইনডিপেন্ডেন্ট গ্রুপ সন্তোষ প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন গ্রুপ লিডার কাউন্সিলার ওলিউর রহমান, কাউন্সিলার মোস্তাক্কিম প্রমানিক, কাউন্সিলার রাবিনা খান, কাউন্সিলার অহিদ আহমদ, কাউন্সিলার আব্দুল আসাদ, কাউন্সিলার মাইয়ুম মিয়া, কাউন্সিলার আমিনুর খান, কাউন্সিলার হারুন মিয়া, কাউন্সিলার শাহ আলম, কাউন্সিলার গোলাম কিবরিয়া চৌধুরী ও কাউন্সিলার সুলুক আহমদ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026