শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৩৩

ইজিপ্ট এয়ার ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে সাইপ্রাসে

ইজিপ্ট এয়ার ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে সাইপ্রাসে

দুনিয়া জুড়ে নিউজ ডেস্ক: মিসরের বিমান সংস্থা ইজিপ্ট এয়ারের একটি বিমান ছিনতাই করেছে দুষ্কৃতকারীরা। ৫৫ যাত্রী ও সাতজন কর্মী থাকা বিমানটিকে সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। ছিনতাইকারীরা বিমানের কর্মচারী ও পাঁচ বিদেশি ছাড়া বাকি সব যাত্রীকে ছেড়ে দিয়েছে।

বিবিসি ও রয়টার্স জানিয়েছে, আজ মঙ্গলবার সকালে বিমানটি মিসরের আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাচ্ছিল। বিস্ফোরণের ভয় দেখিয়ে বিমানটি ছিনতাই করা হয়। বিমানটিতে অন্তত একজন অস্ত্রধারী আছে।

ইজিপ্টএয়ারের এক মুখপাত্র জানান, ছিনতাইকারীরা এমএস১৮১ বিমানটিকে সাইপ্রাসে অবতরণ করতে বাধ্য করিয়েছে।

সাইপ্রাসের এক কর্মকর্তা জানান, আজ মঙ্গলবার সকালে ইজিপ্টএয়ারের বিমানটি অবতরণ করানো হয়। অপর এক কর্মকর্তা জানিয়েছেন, ছিনতাইকারীরা বিমানের কাছ থেকে পুলিশের গাড়ি সরিয়ে নিতে বলেছে। এর বাইরে কোনো দাবি এখনো তাঁরা জানায়নি।

সাংপ্রাস ব্রডকাস্টিক করপোরেশন জানিয়েছে, মিসরের বিমানটিতে ৫৫ জন যাত্রী এবং ৭ জন কর্মী আছে।

এদিকে মিসরের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, একজন মিসরের নাগরিকই বিমানটি ছিনতাই করেছে। মিসরের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ওমর আল-গামালের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিমানের যাত্রীবেশী এক ছিনতাইকারীর শরীরে বিস্ফোরক জড়ানো ছিল। বিস্ফোরণের ভয় দেখিয়ে বিমানটি ছিনতাই করা হয়। একই ভয় দেখিয়ে বিমানটিকে সাইপ্রাসের লারকানা বিমানবন্দরে অবতরণ করানো হয়।

সর্বশেষ খবরে রয়টার্স জানিয়েছে, ইজিপ্টএয়ারের কর্মকর্তাদের সঙ্গে ছিনতাইকারীদের আলোচনা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026