শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৯

গ্লাসগোতে নিহত মুসলিম ব্যবসায়ী আসাদ শাহের পরিবার পাবে ৭৫ হাজার পাউন্ড

গ্লাসগোতে নিহত মুসলিম ব্যবসায়ী আসাদ শাহের পরিবার পাবে ৭৫ হাজার পাউন্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: স্কটল্যান্ডের গ্লাসগোর শাওল্যান্ডসের মিনার্ড রোডে সুইটশপের মালিক ৪০ বছর বয়সী আসাদ শাহকে বৃহস্পতিবার রাতে ছুরিকাহত অবস্থায় উদ্ধারের পর রাত প্রায় ১১টার দিকে কুইনস ইউনির্ভাসিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

শুক্রবার আসাদ শাহ স্মরণে স্কটিশ ফার্স্ট মিনিষ্টারসহ প্রায় ৪শর বেশী স্থানীয় অধিবাসী জড়ো হয়েছিলেন। আসাদ শাহের মৃত্যুর পর তাঁর পরিবারের জন্য অনলাইনে ফান্ড রেইজিং শুরু হয়েছিল। সোমবার বিকেল পর্যন্ত প্রায় ৩ হাজার ৭শ দানশীর মানুষ প্রায় ৭৫ হাজার পাউন্ড দান করেন। একটি অনলাইন ফান্ডরেইজিংয়ের মাধ্যমে এ অর্থ উঠে।

পুলিশ সূত্রে জানা যায়, কিচেন নাইফ দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে প্রায় ৩০টি আঘাত করা হয় বলে পুলিশ জানিয়েছে। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহত ব্যবসায়ী আসাদ শাহ বৃহস্পতিবার রাতে তার নন মুসলিম কাস্টমারদের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে গুড ফ্রাইডে এন্ড ভেরি হ্যাপি ইস্টার, স্পেশালি টু মাই বিলাভড ক্রিশ্চিয়ান ন্যাশনস ম্যাসেজটি পোস্ট কোরেছিলেন। এর প্রায় ৪ ঘন্টা পরেই তাঁর দোকানের পাশে তাঁকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এদিকে আসাদ শাহের হত্যাকারী এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৩২ বছর বয়সী এক মুসলিম ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ মনে করছে ধর্মীয় কুসংস্কারের ফলেই এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে। আটক ব্যক্তি একজন ক্যাব ড্রাইভার বলে জানা গেছে।

পুলিশ জানায়, তিনি উবারে কাজ করেন। একটি উবার ট্যাক্সি জব্দ করেছে পুলিশ। আসাদ শাহকে যেখানে ছুরিকাহত করা হয় তার বিপরীতে রাস্তায় গ্র্যা কালারের ভলক্সওয়াগান পাসাত মিনিক্যাব পার্ক করা ছিল। ওই গাড়ির উইন্ডস্ক্রীনে উবারের সাইন লাগানো ছিল। গাড়িটি ব্রাডফোর্ড কাউন্সিলে প্রাইভেট হায়ার ক্যাব হিসেবে তালিকভুক্ত বলে পুলিশ জানিয়েছে।

গাড়িটি আসাদ শাহ হত্যার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে কোনো সম্পৃক্ততা আছে কি না, তা দেখার জন্য গাড়িটি ফরেনসিক পরীক্ষা করা হবে বলে জানায় পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026