সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৫

ইইউ ত্যাগ ইস্যুতে ব্রিটেন এখন দুই শিবিরে বিভক্ত

ইইউ ত্যাগ ইস্যুতে ব্রিটেন এখন দুই শিবিরে বিভক্ত

সৈয়দ শাহ সেলিম আহমেদ: নতুন করে ব্রিটিশ চেম্বার অব কমার্সের সাবেক ডিরেক্টর জেনারেল জন লং ওয়ার্থের নেতৃত্বে প্রায় ২৫০ জন শীর্ষ ব্যবসায়ী ব্রেক্সিট তথা ইউরোপিয় ইউনিয়ন ত্যাগের পক্ষে সমর্থন দিয়েছেন। শনিবার ভোট লিভ গ্রুপের পক্ষ থেকে তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

এ তালিকায় সাবেক এইচএসবিসি চীফ এক্সিকিউটিভ মাইকেল গোগেহান, কারফোন ওয়ার হাউসের ফাউন্ডার ডেভিড রস, জেডি ওয়েদারস্পোনের চেয়ারম্যান টিম মার্টিন ও শীর্ষ হোটেল ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসায়ীদের নাম রয়েছে। তারা পার্সনাল ক্যাপাসিটি থেকে আগামী ২৩শে জুনের রেফারেন্ডামে ইইউ ত্যাগের পক্ষে ক্যাম্পেইন করবেন বলে জানিয়েছে ভোট লিভ গ্রুপ।

ইইউ ত্যাগের পক্ষে কথা বলার জের ধরে চলতি মাসের প্রথম দিকে জন লংওয়ার্থকে সাময়িকভাবে বিসিসি থেকে বহিস্কারের ঘোষণা দেয়ার পর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। এর আগে গত মাসে বৃটেনের শীর্ষ ৩৬টি প্রতিষ্ঠানের বড় কর্তারা একটি যৌথ চিঠির মাধ্যমে ইইউতে থাকার পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়েছিলেন।

নতুন করে জরিপে দেখা যাচ্ছে, প্রায় ৩১% মনে করেন ব্রেক্সিট ইইউতে থাকা মানে হলও তাদের জন্য ব্যবসা ও জীবন মান কঠিণ করে ফেলা, পক্ষান্তরে ২৫% মনে করেন ব্রেক্সিট তাদের জন্য এ সব ইস্যুতে সহজ হবে। ১০০২ জনের মধ্যে ৩২ শতাংশের অভিমত ইইউতে থাকলে ব্যবসা কঠিন হবে, আর ২৫% মনে করেন সহজ হবে।

ইন-ক্যাম্পেইন: মার্কস এন্ড স্পেন্সারের সাবেক বস লর্ড রসের সাথে ব্রিটেনের ইউরোপিয় ইউনিয়নে থাকা নিয়ে ক্যাম্পেইন শরিক শুধু নয়, ইউরোপিয় ইউনিয়নে থাকলে ব্রিটেন শক্তিশালি হবে- এই শ্লোগান ও থিম নিয়ে একত্রে ক্যাম্পেইন করছেন লর্ড রসের সাথে সাবেক প্রধানমন্ত্রী জন মেজর, টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউন।তাদের সাথে রয়েছেন ব্যবসায়ী ভার্জিন বস স্যার রিচার্ড ব্রানসন সহ আরো অনেক ব্যবসায়ীবৃন্দ। এ ছাড়াও এই দলে আছেন সিনিয়র কনজারভেটিভ এমপি, লর্ড, পিয়ার ও পেট্রন এবং অন্যান্য এক্সপার্টরাও।

আউট ক্যাম্পেইন: বিজনেস ফর ব্রিটেনের বস স্যার ম্যাথিউ এলিয়েট এর নেতৃত্বে ভোট লিভ এই শ্লোগান দিয়ে আউট ক্যাম্পেইন এর দলে আছেন লেবার পার্টির বড় ডোনার জন মিলস, অনলাইন বেটিং এর খ্যাতিমান বিজনেসম্যান স্টুয়ার্ট হুইলার, ব্রিটেনের ইউরোপিয় ইউনিয়ন ত্যাগ করার আন্দোলন করার জন্য লিভ ইইউর ফাউন্ডার বিখ্যাত ব্যবসায়ী আরন ব্যাংকস, ইউনাইটেড কিংডম ইন্ডিপেন্ডেন্স পার্টির নেতা নাইজেল ফারাজ সহ নামী দামী ব্যবসায়ী, রাজনীতিবিদ, ও সেলিব্রেটি।

ক্যামেরন এবং ইউরোপিয় ইউনিয়ন: ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এমন অবস্থায় এবসোল্যুট ক্ষমতার বলে রেফারেন্ডাম হল্ড করতে চাননা কোনভাবেই। বরং ডেভিড ক্যামেরন ইউরোপিয় ইউনিয়নের সংস্কার নিয়ে দরকষাকষি করেছেন।ম্যারাথন সফরও করেছেন। সংস্কার নিয়ে জার্মান চ্যান্সেলরের আশাব্যঞ্জক শব্দাবলী এবং ইউরোপিয় ইউনিয়নের সংস্কার নিয়ে ব্রিটেনের শক্তিশালী ও আলাদা মর্যাদার কথা বলা হয়েছে।

এর আগে ক্যামেরনের সংস্কার দাবী ইউরোপিয় ইউনিয়নের কোন কোন নেতা বিশেষ করে পর্তুগাল, স্পেনের কাউন্টার পার্টের কাছে প্রশ্নের ও অসহিঞ্চুতর মুখোমুখি হয়েছিলেন। তবে ক্যামেরন হাল ছাড়েননি। মাঝখানে কিছুটা কোনঠাসা হলেও বর্তমানে ইউরোপিয় ইউনিয়নের সংস্কার এর সম্মত আর ব্রিটেনের ভিতর থেকে দুই গ্রুপের রেসে ক্যামেরনও নড়ে চড়ে বসেছেন।

ক্যামেরনের ম্যারাথন ডিপ্লোম্যাসী অনেকটা সফলতার আলো দেখলেও মূলত: ক্যামেরন চান সংস্কার কার্যকরের মাধ্যমে ইউরোপিয় ইউনিয়নে ব্রিটেনকে রাখার। তিনি মনে করছেন, ইউনিয়ন ত্যাগ করলে এককভাবে ব্রিটেনের অর্থনীতি, কারেন্সি এমনকি ব্যবসা বাণিজ্য এককভাবে চালিয়ে যাওয়া কঠিণ হবে, ঝুকির মধ্যে পরবে, অনেক বাধা বিঘ্ন পেরুতে হবে। সেজন্যে গত ৭ই অক্টোবর নিজ দলের কনফারেন্সে ক্যামেরন ব্রিটেনের ইউরোপিয় ইউনিয়নে থাকার প্রশ্নে নেগোশিয়েশন এবং বেনিফিটের কথা তুলে ধরেছিলেন।

তবে শেষ পর্যন্ত যদি গণভোটে ফলাফল বিপক্ষে চলে যায়, তখন ইউনিয়ন ত্যাগের ব্যাপারে কার্পন্য করবেননা- সেটাও বলছেন জোরেশোরে। অর্থাৎ ক্যামেরন সতর্কতার সাথে উভয় কার্ড খেলে চলেছেন তবে নেগোশিয়েশন খুব জোরে শোরে চালাচ্ছেন যাতে ইউ ত্যাগ করতে না হয়।সেজন্যেই তিনি ইইউ সিঙ্গেল কারেন্সি ব্রিটেনের ইকোনোমির জন্য উত্তম ও ব্রিটেন কারেন্সি শক্তিশালি করবে, বিশ্বের জন্যও ভালো ও উত্তম- সেটাই বার বার মনে করিয়ে দিচ্ছেন। কিন্তু বড় বড় ব্যবসায়ী আর বাঘা বাঘা রাজনীতিবিদদের ব্রেক্সিট মনোভাব শেষ পর্যন্ত টেমসের পানি কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার বিষয়।

ব্রেক্সিট এবং নিকোলা স্ট্রুজান: ডেভিড ক্যামেরন জানেন ব্রেক্সিট হবে ব্রিটেনের জন্য খুবই ঝুকিপূর্ণ এবং বিদেশী বিনিয়োগের জন্যে হবে আরো বেশী ঝুকিপূর্ণ। তবে রাজনৈতিকভাবে এটা বলা অসম্ভব যে ডেভিড ক্যামেরন ইউনিয়ন ত্যাগ করবেন। কিন্তু এই অনিশ্চিত ও ঝুকিপূর্ণ সময়ে রাজনৈতিক ট্র্যাম কার্ড ছুড়ে দিয়েছেন স্কটিশ ন্যাশনালের লিডার নিকোলা স্ট্রূজান। গত বছর ১১ই অক্টোবর তিনি বলেছিলেন, যদি ব্রেক্সিট হয়, তাহলে স্কটিশ ইন্ডিপেন্ডেন্সের জন্য নতুন করে ভোট হতে হবে এবং তার ধারণা ভোটে তিনি জয়ী হবেন। বর্তমানে তিনি সেই দাবীও পূণরূল্লেখ করেছেন।

এখন মোটা দাগের রাজনৈতিক প্রশ্ন দেখা দিয়েছে, ইয়েস নো ক্যাম্পেইন গ্রুপে বিভক্তি আর ডেভিড ক্যামেরনের রাজনৈতিক ইউরোপিয় ইউনিয়নে থাকা না থাকার রেফারেন্ডাম এর ফলে ব্রেক্সিট হয়ে গেলে নিকোলা স্ট্রূজান মোক্ষম সময়ে ছেদ মারবেন সেটাই বড় হয়ে দেখা দিয়েছে ওয়েস্টমিনিস্টারের রাজনীতিতে। ব্রেক্সিট শেষ পর্যন্ত ব্রিটেনের রাজনীতি ওলোট-পালট করে দেয় কিনা- সেটাই রাজনৈতিক বিশ্লেষক ও ওয়েস্টমিনিস্টারের রাজনৈতিক পন্ডিতদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026