শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৯

পূর্ব লন্ডনের বো এলাকায় ডাকাতি সংগঠিত

পূর্ব লন্ডনের বো এলাকায় ডাকাতি সংগঠিত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটসের বো এলাকায় দিনে দুপুরে একটি ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ এসে ফরেনসিক পরীক্ষার জন্যে সব তথ্য নিয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

সূত্র মতে, বুধবার বিকেল আনুমানিক আড়াইটা থেকে সাড়ে ৩টার ভেতরে বো এলাকার গেইল স্ট্রীটের একটি ঘরে ডাকাতরা এক ঘন্টার অপারেশনে প্রায় ৩০ ভরি স্বর্ণ, ক্যাশ প্রায় ২৬ হাজার পাউন্ডসহ অন্যান্য দামি জিনিসপত্র নিয়ে গেছে।

জানা যায়, পপলার হারকার এই বিল্ডিংয়ে দুটি সিকিউরিটি দরোজা পাড়ি দিয়ে দুতলায় মুল দরোজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ডাকাতরা। সিটিং রুম ও বেডরুমের আসবাবপত্র তছনছন করে স্বর্ণ ও ক্যাশ অর্থসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতরা বিল্ডিংয়ের রেসিডেন্ট ফোব কি ব্যবহার করে সিকিউরিটি দরোজা পাড়ি দেন। তাই বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখতে পুলিশ এবং হারকার প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগি পরিবারের সদস্যরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026