শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩

অফশোর কোম্পানিতে শেয়ার ছিল ক্যামেরনের: লাভও পেয়েছিলেন বলে স্বীকার করলেন

অফশোর কোম্পানিতে শেয়ার ছিল ক্যামেরনের: লাভও পেয়েছিলেন বলে স্বীকার করলেন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রয়াত বাবার অফশোর কোম্পানিতে নিজের ও স্ত্রীর অংশীদারিত্ব ছিল জানিয়ে ডেভিড ক্যামেরন বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার আগেই তিনি ওই অংশীদারিত্ব বিক্রি করে দিয়েছেন এবং লভ্যাংশের উপর যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী আয়করও দিয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাজ্যের আইটিভি নিউজকে ক্যামেরন এসব বলেন বলে বিবিসি জানিয়েছে।

প্রধানমন্ত্রীর পরিবার ওই কোম্পানি থেকে লাভবান হয়েছে এমন জিজ্ঞাসার মুখে এর আগে বুধবার ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানায়, ক্যামেরন, তার স্ত্রী ও সন্তানরা অফশোর কোম্পানিটি থেকে কোন সুবিধা নেননি। পরদিন আইটিভি নিউজকে ক্যামেরন মোস্যাক ফনসেকার তথ্য ফাঁসের পর তার বাবা ও পরিবারকে নিয়ে সমালোচনার জবাব দেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত স্বীকার করলেন তিনি এবং তার স্ত্রী সামান্থা অফশোর ট্যাক্স হেভেন ফান্ড থেকে লাভবান হয়েছিলেন, যা তার মরহুম পিতা সেট আপ করেছিলেন। আইটিভির সাথে এক টেলিভিশন সাক্ষাতকারে এই কথা স্বীকার করে নেন। পাশাপাশি ক্যামেরন বলেন, তিনি নিজের অবস্থানের ব্যাপারে স্বচ্ছ এবং পরিস্কার, এতে তিনি কোনভাবেই অন্যায় করেননি, যে কারনে তিনি সকল প্রশ্নের উত্তরে স্বাভাবিকভাবেই দিয়ে যাচ্ছেন- কোন কিছু লুকাননি।

ক্যামেরন বলেন, সামান্থা (ক্যামেরনের স্ত্রী) ও আমার একটি যৌথ হিসাব ছিল যেখানে ব্লেয়ারমোর ইনভেস্টমেন্ট ট্রাস্টের ৫ হাজার শেয়ার ছিল। ওগুলো আমরা ২০১০ এর জানুয়ারিতে ৩০ হাজার পাউন্ডের কাছাকাছি দামে বিক্রি করে দেই। লভ্যাংশ থেকে আমি করও পরিশোধ করেছি। তবে এই লাভ মূলধনী করের সীমার মধ্যে না পড়ায় আমি স্বাভাবিক নিয়মেই কর পরিশোধ করি ক্যামেরন আগামী সপ্তাহের মধ্যে তার বার্ষিক আয়কর বিবরণী প্রকাশ করতে যাচ্ছেন বলে বিবিসি ধারণা করছে।

তিনি বলেন, মৌলিক ভুল ধারণা থেকে সমালোচনাগুলো করা হচ্ছে, যেখানে মনে করা হচ্ছে ব্লেয়ারমোর হোল্ডিংস কর ফাঁকি দেয়ার জন্যই বানানো হয়েছিল। ক্যামেরন বলেন, বিষয়টি মোটেও তা নয় বরং এটি তৈরি হয়েছিল একটি এক্সচেঞ্জ কন্ট্রোল হিসেবে। লক্ষ্য ছিল, যারা এসব ক্ষেত্রে বিনিয়োগ করতে চায় তারা যেন সেটি করতে পারে। অসংখ্য, হাজার হাজার কোম্পানি এ ধরণের ট্রাস্ট বানিয়েছে, যোগ করেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, প্রতিষ্ঠানটি প্রতিবছর যুক্তরাজ্যের নিয়ম মেনে আয়কর পরিশোধ করেছে এবং যথাযথভাবে তাতে অডিট চালানো হয়েছে। প্রয়াত বাবা ও তার কোম্পানি নিয়ে চলমান সমালোচনায় কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে জানিয়ে ক্যামেরন বলেন, আমার কিছুই লুকানোর নেই। আমি আমার বাবাকে নিয়ে গর্বিত, তিনি যা করেছেন, যে ব্যবসা প্রতিষ্ঠা করেছেন সবকিছুর জন্য। আমি আমার বাবাকে ভালোবাসি, শ্রদ্ধা করি ও প্রতিদিন তার অভাব বুঝতে পারি এবং কোনভাবেই তার নামকে কাদার মধ্যে গড়াগড়ি খেতে দেখতে পারি না। বলেন ক্যামেরন।

প্রধানমন্ত্রী ক্যামেরনের বক্তব্যের পর পরে ডাইনিং স্ট্রিট এক বিবৃতিতে জানায়, ক্যামেরন ও তার স্ত্রী ব্লেয়ারমোর হোল্ডিংসের ওইসব শেয়ার ১৯৯৭ সালের এপ্রিলে ১২ হাজার ৪৯৭ পাউন্ডে ক্রয় করেন এবং ২০১০ এর জানুয়ারিতে ৩১ হাজার ৫শ পাউন্ডে বিক্রি করে দেন।

এদিকে ১০ নম্বর ডাউনিং ষ্ট্রীট থেকে জানানো হয়েছে, ১৯৯৭ সালে পিতার দেয়া অফশোর ফান্ডের ১২,৪৯৭ পাউন্ডের শেয়ার ২০১০ সালের জানুয়ারি মাসে ৩১,৫০০ পাউন্ডে ক্যামেরন বিক্রি করে দিয়েছিলেন।

ট্রেজারি সূত্রে জানা গেছে, ২০০৯-২০১০ সালে পার্সোনাল এলাউন্স ছিলো ১০,১০০-পাউন্ড, তার মানেই হলো একই সময়ে প্রাপ্ত অফশোর ফান্ড শেয়ার থ্রিশোল্ড থেকে মাত্র কিছুটা বেশী ছিলো।

ডেভিড ক্যামেরনও আইটিভিকে বলেছেন, ক্যাপিটাল গেইন ট্যাক্স পার্সোনাল এলাউন্সের চেয়ে কিছুটা তারতম্য ছিলো যা সাধারণ ব্রিটেন বাসী নরমাল ওয়েতে ইউকেতে ট্যাক্স দিয়ে থাকেন যেভাবে, সেভাবেই তিনিও ট্যাস্ক পরিশোধ করেছেন। এখানে তিনি কোন লাভবান হননি এবং কিছুই লুকাননি।

ডাউনিং ষ্ট্রীটও এর পরই এক বিবৃতিতে জানিয়েছে, ডেভিড ক্যামেরনের কোন অফশোর একাউন্ড বা ট্রাস্ট ফান্ড নেই এবং তিনি ও তার পরিবার কোনভাবেই ভবিষ্যতেও অফশোর ট্যাক্স হেভেন ফান্ড থেকে লাভবান হওয়ার কোন লক্ষন নেই- এটাই ক্লিয়ার।

ক্যামেরনের বাবা ইয়ান ব্লেয়ারমোর হোল্ডিংস নামে একটি অফশোর কোম্পানির পরিচালক ছিলেন এবং মিটিংয়ে অংশ নিতে মাঝে মধ্যেই বাহামা কিংবা সুইজারল্যান্ডে যেতে হত বলে মোস্যাক ফনসেকার ফাঁস হওয়া বেশ কয়েকটি নথিতে জানা গেছে। কোম্পানিটি ২০০৬ সাল পর্যন্ত বেয়ারার শেয়ার দিয়ে মক্কেলের গোপনীয়তা নিশ্চিত করতো বলেও নথিগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

ডেভিড ক্যামেরন বলেন, তার পিতার দ্বারা অফশোর ট্যাক্স হেভেন ফান্ড সেট আপ ছিলো ট্যাক্স ফাকি দেয়ার জন্যে টোটালি মিসকনসেপশন। সাথে সাথে ডেভিড ক্যামেরন বলেন, তিনি তার পিতার জন্য গর্বিত। তবে তিনি তার পিতার পথ অনুসরন করেননি, এমনকি তিনি তার দাদা, দাদার দাদার জন্যেও গর্ব অনুভব করেন, সেই সাথে এটাও স্বরণ করিয়ে দেন, তিনি তাদের মতো ব্রোকারের পেশা গ্রহণ করেননি, সম্পূর্ণ ভিন্ন পথে হেটেছেন। সেকারণে তার অতীত, বর্তমান যেমন স্বচ্ছ তেমনি তিনি জোর দিয়ে বলেন ভবিষ্যতও পরিস্কার ও স্বচ্ছ।

ডেভিড ক্যামেরন আইটিভির সাথে দেয়া ইন্টারভিউতে অবশ্য বলেছেন, সাধারণ ইউকে জনগন যেভাবে ক্যাপিটাল গেইন ট্যাক্স থ্রিশোল্ড সুবিধা পেয়ে থাকেন, একইভাবে তিনি এবং তার স্ত্রী সামান্থা থ্রিশোল্ড সুবিধার আওতায় পিতার কাছ থেকে পাওয়া ট্যাক্স হেভেন প্রাপ্ত ফান্ড- যেটা বিক্রি করে দিয়েছিলেন।

আইটিভিকে তিনি বলেন, ঐ ফান্ডের প্রাপ্ত ডিভিডেন্ডের ইনকাম ট্যাক্স তিনি দিয়েছিলেন, তবে ক্যাপিটাল গেইন ট্যাক্স তিনি দেননি, যদিও ঐ সময়ের এলাউন্সের চেয়ে কিছুটা কম ছিলো ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026