শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০

ব্যাংক অব ইংল্যান্ড বেইস রেইট অপরিবর্তিত থাকছে ২০২০ সাল পর্যন্ত

ব্যাংক অব ইংল্যান্ড বেইস রেইট অপরিবর্তিত থাকছে ২০২০ সাল পর্যন্ত

সৈয়দ শাহ সেলিম আহমেদ : বিগত সাত বছর ধরে ইংল্যান্ডের ব্যাংক অব ইংল্যান্ডের ব্যাংক বেইস রেইট ০.০৫ পার্সেন্ট আছে, যা সর্বকালের নিম্ন রেকর্ড সৃষ্টি করেছে।

সর্বশেষ বিশ্ব আর্থিক অবস্থান বিশ্লেষণের পর এবং বিশেষ করে ব্রেক্সিট ইস্যুতে রেফারেন্ডাম চলে আসাতে অর্থনীতিবিদেরা আগাম বার্তা দিয়েছেন, আগামী ২০২০ সালের আগস্টের আগে ব্যাংক অব ইংল্যান্ডের বেইস রেইট পরিবর্তন হবেনা।

এর আগে ধারণা দেয়া হয়েছিলো ২০১৬ সালের ডিসেম্বর অথবা জানুয়ারির ২০১৭ সালে ইন্টারেস্ট বৃদ্ধি পাবে।কারণ হিসেবে ধরা হয়েছিলো নয় বছর পর ইউএস ব্যাংক রেইট বৃদ্ধি পেয়েছে। ব্যাংক অব ইংল্যান্ডের গভর্ণর মার্ক কার্নি ও এমন ইঙ্গিতও দিয়েছিলেন। অর্থনীতিবিদেরাও পূর্বাভাস দিয়েছিলেন ব্যাংক বেইস রেইট বৃদ্ধি পাবে।

কিন্তু বিশ্ব অর্থনীতিতে যেভাবে আরেকদফা খারাপ অবস্থা দেখা দিয়েছে, বিশেষ করে আর্থিক মনিটারি পলিসির সতর্ক সংকেত, চায়নার আর্থিক মার্কেটের টাল-মাটাল অবস্থা, ব্রিটেনের গ্রোথ দুর্বল হার, ওয়েল প্রাইসের ক্রমাবনতি এ সবের প্রেক্ষিতে অর্থনীতিবিদেরা বিশ্লেষণ করে বলছেন, ২০২০ সালের আগে ব্যাংক বেইস রেট এর পরিবর্তনের সম্ভাবনা নেই।

সুতরানফ ফিক্সড রেইট মর্গেজ হোল্ডারদের দুশ্চিন্তার কোন কারণ নেই। সেভিং এর ক্ষেত্রে শুধু ভালো রেইট দেখেই ঠিক করে নেয়াটাই উত্তম বলে মন্তব্য করেছে টেলিগ্রাফ বিশ্লেষক ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026