শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩

পানামা পেপারস: আয়কর রিটার্নের তথ্য প্রকাশ করলেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন

পানামা পেপারস: আয়কর রিটার্নের তথ্য প্রকাশ করলেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন

শীর্ষবিন্দু নিউজ: পানামা পেপারস বিতর্কের জেরে নিজের আয়কর ও আর্থিক বিষয়ে তথ্য প্রকাশ করেছেন  বৃটিশ প্রধানমন্ত্রী। বিস্ফোরণের মুখে প্রচন্ড চাপে থাকা বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার আয়কর রিটার্নের তথ্য প্রকাশ করেছেন।

অফসোর বিনিয়োগ থেকে সুবিধা নেয়ার কথা স্বীকার করার পর তার পদত্যাগ দাবি উঠেছে বৃটেনে। এরই মধ্যে এমন অভিযোগে পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্দুর ডেভিড গুনালাউগসন। পানামা পেপারসের কারণে তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর এবার সবার চোখ যখন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ওপর তখন তিনি তার আয়কর রিটার্নের যাবতীয় তথ্য প্রকাশ করলেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, পুরোপুরি খোলা ও স্বচ্ছ হওয়ার স্বার্থেই তিনি নিজের আর্থিক বিষয়ের নথি প্রকাথ করছেন। এ ছাড়া আয়কর নথি প্রকাশের পাশাপাশি ডেভিড ক্যামেরন কর ফাঁকির তদন্ত করতে বিশেষ টাস্কফোর্স গঠনের কথা জনিয়েছেন।

তাতে তিনি দেখিয়েছেন ২০১৪-১৫ অর্থ বছরে তিনি ২ লক্ষাধিক পাউন্ডের বিপরীতে ৭৬ হাজার পাউন্ড আয়কর পরিশোধ করেছেন। নটিংহাম হিলে পারিবারিক বাসভবন ভাড়া থেকে তিনি তার শেয়ারের ৫০ ভাগ হিসেবে পেয়েছেন ৪৬ হাজার ৮শ ৯৯ পাউন্ড। এখানেই তিনি থেমে থাকেন নি। একই সঙ্গে তার বিরুদ্ধে যে ট্যাক্স ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে তা তদন্তের জন্য গঠন করেছেন নতুন একটি টাস্কফোর্স।

পানামা পেপারস ফাঁস হওয়ায় বলা হয়, ডেভিড ক্যামেরন তার প্রয়াত পিতা ইয়ান ক্যামেরনের পরিচালিত অফসোর কোম্পানির মালিক ছিলেন। তা তিনি বিক্রিও করে দিয়েছেন। তবে এ বিষয়ে তিনি কখনো মুখ খোলেন নি। এ নিয়ে যখন তীব্র সমালোচনার মুখে, রাজনৈতিক প্রতিপক্ষের প্রশ্নবাণে জর্জরিত তিনি তখনই তিনি নিজের হিসাব প্রকাশ করলেন।

ডেভিড ক্যামেরন যে হিসাব প্রকাশ করেছেন সে অনুযায়ী ব্লেয়ারমোর হোল্ডিংসয়ে তাদের শেয়ার ২০১০ সালে বিক্রি করে দিয়ে তিনি ও তার স্ত্রী সামান্থা ১৯০০০ পাউন্ড লাভ পেয়েছেন। ২০১০ সালে যখন তার পিতা মারা যান তখন তিনি পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন ৩ লাখ পাউন্ড।

তারপর ২০১১ সালের মে ও জুলাই মাসে তাকে তার মা দু’বার এক লাখ পাউন্ড করে দিয়েছেন। ২০১৪-১৫ সালে তিনি দুই লাখ ৩০৭ পাউন্ড আয়ের বিপরীতে ৭৫ হাজার ৮৯৮ পাউন্ড ট্যাক্স বা আয়কর দিয়েছেন। গত বছর তিটি টোরি দল থেকে আয়করযোগ্য ৯ হাজার ৮৩৪ পাউন্ড এবং হাই স্ট্রিট ব্যাংক থেকে ৩হাজার ৫২ পাউন্ড পেয়েছেন। ২০১০ সালে তিনি ডাউনিং স্ট্রিটে প্রবেশ করেন। তিনি তখন ২০ হাজার পাউন্ড শিক্ষাখাতে পান, যা আয়করমুক্ত। এটা তার এক লাখ ৪২ হাজার ৫০০ পাউন্ড বেতনের অধীনে।

২০১৪-১৫ সালের এই নথিতে দেখা যায়, ওই বছর দুই লাখ পাউন্ডের বেশি আয়ের জন্য তিনি কর দিয়েছেন প্রায় ৭৬ হাজার পাউন্ড। ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য এমন নথির প্রকাশ এই প্রথম। আয়কর নথির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নটিংহিলের পারিবারিক বাড়ির ৫০ শতাংশ লভ্যাংশ থেকে ডেভিড ক্যামেরনের আয় হয়েছে ৪৬ হাজার ৮৯৯ পাউন্ড।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আয়কর নথি থেকে আরো জানা গেছে, ২০১০ সালে বাল্টিমোর হোল্ডিংস বিক্রি থেকে তিনি ও তাঁর স্ত্রী ১৯ হাজার পাউন্ড লাভবান হন। এর মধ্যে ডেভিড ক্যামেরন নিজে পান নয় হাজার ৫০১ পাউন্ড। ওই সময় আয়কর প্রদানের সর্বনিম্ন সীমা ছিল ১০ হাজার ১০০ পাউন্ড। ২০১০ সালে বাবার মৃত্যুর পর ডেভিড ক্যামেরন তিন লাখ পাউন্ড সম্পত্তি পান। পরে সম্পত্তি বণ্টনে ভারসাম্য করা হলে ২০১১ সালের মে ও জুলাই মাসে মায়ের কাছ থেকে এক লাখ পাউন্ড করে অর্থ পান ডেভিড ক্যামেরন। ২০১৪-১৫ সালে দুই লাখ ৩০৭ পাউন্ড আয়ের বিপরীতে ডেভিড ক্যামেরন আয়কর দেন ৭৫ হাজার ৮৯৮ পাউন্ড।

সম্প্রতি পানামা পেপারস শীর্ষক আর্থিক দুর্নীতির প্রতিবেদন প্রকাশ হাওয়ার পর ডেভিড ক্যামেরনের বাবার অফশোর অ্যাকাউন্ট এবং এটি থেকে তাঁর লাভবান হওয়া নিয়ে বিতর্ক দেখা দেয়। প্রথম দিকে বিষয়টি এড়িয়ে গেলেও পরে অফশোর অ্যাকাউন্ট বাল্টিমোর হোল্ডিংস থেকে লাভবান হওয়ার কথা স্বীকার করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে একই সঙ্গে ডেভিড ক্যামেরন দাবি করেন, তিনি ও তাঁর বাবা অফশোর অ্যাকাউন্টের বিপরীতে ব্রিটেনের আয়কর পরিশোধ করেছেন। তবে আয়কর নথি প্রকাশের মাধ্যমে সমালোচকদের মুখ বন্ধ হলো বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026