শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪১

ট্যাক্স ফাকি দেয়ায় সিলেটে ৩৬ ঘণ্টার অভিযানে বিলাসবহুল গাড়ি মার্সিডিস বেঞ্জ আটক

ট্যাক্স ফাকি দেয়ায় সিলেটে ৩৬ ঘণ্টার অভিযানে বিলাসবহুল গাড়ি মার্সিডিস বেঞ্জ আটক

শীর্ষবিন্দু নিউজ: রাজধানীর পর এবার সিলেটে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৫ কোটি টাকা মূল্যের একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। টানা ৩৬ ঘণ্টা অভিযান চালানোর পর রোববার ভোররাতে সিলেট থেকে গাড়িটি জব্দ করে গোয়েন্দারা। তথ্যটি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গাড়িটি রাখা হতো আব্দুল মালেকের মালিকানাধীন সিলেটের এয়ারপোর্ট রোডের ই/১০ বিএম টাওয়ারে। তথ্য মতে শুল্ক গোয়েন্দারা শুক্রবার সকালে বিএম টাওয়ারে অভিযান চালায়। কিন্তু এর আগেই আব্দুল মালেক গাড়িটি অন্যত্র সড়িয়ে ফেলেন। পরে টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে সিলেট থেকেই গাড়িটি জব্দ করে শুল্ক গোয়েন্দারা।

আরো জানা যায়, মার্সিডিস বেঞ্জের ১৯৮০ সিসির সিডিআই অ্যালিগ্যান্স-২০০৬ মডেলের গাড়িটি ২০১২ সালে শুল্ক ফাঁকি দিয়ে কিনেন লন্ডন প্রবাসী আব্দুল মালেক। কেনার পর থেকে গাড়িটি ভুয়া (ঢাকা-৬১৪/ও) রেজিস্ট্রেশন নম্বর প্লেট লাগিয়ে চালানো হতো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026