শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের পার্লামেন্টের এনেক্স ভবনে অকস্মাৎ আগুন ধরে গেছে। ওই ভবনের ২১২ নম্বর রুমে এ আগুনের সূত্রপাত।
আগুন নিয়ন্ত্রণে আনতে ৫টি ফায়ার ইঞ্জিন ডাকা হয়েছে। সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে সব মানুষকে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
অনলাইন এনডিটিভি এ খবর দিয়ে বলছে, এসির শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। এক পর্যায়ে ধোয়ায় ছেয়ে যায় ভবনের প্রথম ও দ্বিতীয় তলা। তখন সবাই টের পেয়ে পরবর্তী ব্যবস্থা নেয়। এ সময় প্রথম তলায় মিটিং করছিল জনতা দল ইউনাইটেড।