শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে অধিকাংশ মুসলিম চান ব্রিটেনের গে বা লিসবিয়ান সেক্স অবৈধ করা উচিৎ। ৫২ পার্সেন্ট মুসলমান ব্রিটিশ মুসলিম সমকামিতা বন্ধে চ্যানেল ফোর পরিচালিত এক মত জরিপে তাদের মতামত তুলে ধরেন।
জনমত জরিপ আইসিএম ১,০০০ মুসলিমদের মধ্যে জরিপ পরিচালনা করে, তাতে ৩৯ পার্সেন্ট স্ত্রী স্বামীর অনুগত থাকবে। এটাই স্বাভাবিক এমন মতামত দিয়েছেন। আর ৩১ পার্সেন্ট এক স্ত্রীর বাইরে একাধিক স্ত্রী থাকার ব্যাপারে সমর্থন করেছেন। আর ২৩ পার্সেন্ট ব্রিটিশ মুসলিম ব্রিটেনে শরীয়া আইন চালুর পক্ষে মতামত দিয়েছেন।
ট্র্যাভর ফিলিপসের ভাষান্তরিতে চ্যানেল ফোর পরিচালিত এই জরিপ নিয়ে ডকুম্যান্টারি ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ও রিপোর্ট প্রকাশিত হবে আগামী বুধবার রাত ১০টায়।